নওগাঁয় ২১ ঘণ্টা পর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫০ পিএম

নওগাঁয় বাস শ্রমিক ও অটোরিকশা চালকদের দ্বন্দ্বের জেরে বন্ধ থাকার প্রায় ২১ ঘণ্টা পর অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল শুরু হয়েছে। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বাস চলাচল শুরু হয়। এর আগে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে বাস চলাচল বন্ধ ছিল। বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাহারুল ইসলাম। 

তিনি জানান, দুপুরে বাস শ্রমিক ও অটোরিকশা চালকের দ্বন্দ্ব নিরসনে বালুডাঙ্গা বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নে এক অলোচনায় বসা হয়। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ট্রাফিক পরিদর্শক (টিআই) ও উভয়ের মালিক-শ্রমিকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফলপ্রসূ আলোচনার পর আবারও বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: এক উপ‌জেলায় নিখোঁজ, অন্য উপ‌জেলায় মরদেহ

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে একটি বাস টার্মিনালে ঢুকছিলো। এসময় সড়কের পাশে অটোরিকশা দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হয়। 

ওই সময় বাসচালক অটোরিকশাটি সরে নিতে বললে ওই চালক বাসের ড্রাইভার ও হেলপারকে কলার ধরে কিল-ঘুষি মারে। এরই প্রতিবাদে বিকেল সাড়ে ৫টা থেকে বাস শ্রমিকরা নওগাঁ থেকে আভ্যন্তরীণ সব রুটে বাস-চলাচল বন্ধ করে দেয়।

একাত্তর/এসজে

মালিক-শ্রমিকের দ্বন্দ্বের জের ধরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (২ অক্টোবর) সকাল থেকে ছেড়ে যায়নি আন্তঃজেলা ও দূরপাল্লার কোনো পরিবহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ...
হঠাৎ করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে চট্টগ্রাম নগরীতে গাড়ি না চালানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।শনিবার (৬ আগস্ট) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের...
ধর্মঘটের ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ময়মনসিংহের ছয় জেলায় দূরপাল্লার বাস চলাচল। ফলে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের সঙ্গে ঢাকাসহ সারা দেশের বাস যোগাযোগ বন্ধ...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর