রাঙ্গামাটিতে ৮০ ঘণ্টা ভারী বর্ষণ, পাহাড় ধসের আশঙ্কা

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১১:৫২ এএম

রাঙ্গামাটিতে প্রায় ৮০ ঘণ্টা ধরে ভারী বর্ষণ হয়েছে। এতে বিভিন্ন এলাকায় পাহাড়ের মাটি নরম হয়ে গেছে। শনিবার রাত থেকে বেড়েছে বৃষ্টির পরিমাণ। এখনও থেমে থেমে চলছে বৃষ্টি। 

এদিকে ঝুঁকি এড়াতে স্থানীয়দের আশ্রয় কেন্দ্রে নিতে রাত থেকেই জোর তৎপরতা শুরু করেছে প্রশাসন। রাঙ্গামাটি জেলা প্রশাসনের তিনটি টিম, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তবে এখনও ঝুঁকি নিয়ে অনেকেই রয়ে গেছেন পাহাড়ের গায়ে। 

জেলা প্রশাসনের সূত্র জানিয়েছে, রাঙ্গামাটি শহর ও উপজেলায় মোট ১৮২ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যে পাহাড় ধসের আশঙ্কায় রাঙ্গামাটি শহরের বেতার ভবন, বিএম ইনিস্টিটিউট স্কুল ও লোকনাথ মন্দির আশ্রমে আশ্রয় কেন্দ্রে লোকজন আশ্রয় নিয়েছে। তিনটি আশ্রয় কেন্দ্রে বর্তমানে আশ্রয় নিয়েছেন ১২০ জন। 

image


রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন জানিয়েছেন, আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার ও ভাতের ব্যবস্থা রাখা হয়েছে। 

এদিকে রাঙ্গামাটি জেলা বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় গভীর রাত পর্যন্ত কাজ করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। 

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. দিদারুল আলম জানিয়েছেন, ২০১৭ সালের কথা চিন্তা করে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দুর্যোগ হলে উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হবে। 

এদিকে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে রেসকিউ টিম গঠন করা হয়েছে জানিয়েছেন রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ হাসান।

image


তিনি বলেন, রাঙ্গামাটি পুলিশ সুপারের নির্দেশে প্রতিটি উপজেলায় রেসকিউ টিম গঠন করা হয়েছে। এছাড়া রাঙ্গামাটি জেলা পুলিশের সব সদস্যকে যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের সঙ্গে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  

এদিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির কাপ্তাই লেকে সব ধরণে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। 

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ট্রলার ডুবি: উদ্ধার অভিযানে নৌবাহিনীর ডুবুরি দল

২০১৭ সালে ১৩ জুন রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় পাঁচ সেনা সদস্যসহ ১২০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। আবারও যাতে এমন  না ঘাটে সেজন্য প্রশাসনের তৎপরতা বাড়ানো হয়েছে।


একাত্তর/এসি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্গম এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
তিন দফা সুনির্দিষ্ট দাবি বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক সড়কে আবার অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও...
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
দীর্ঘ ১১ বছরের নিবিড় প্রেমের সম্পর্ক, বিয়ে করার প্রতিশ্রুতিতে মেলামেশা, আর এখন গোপনে অন্য পাত্রী দেখে সটকে পড়া! বগুড়া আদালতের সহকারী জজ ইউনুস আলীর বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলে তাঁর লালমনিরহাটের...
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের সীমান্তবর্তী আমঝোল এলাকায় বন্য বাঘের আকস্মিক আক্রমণে এক নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। এই লোমহর্ষক ঘটনায় সীমান্তবর্তী পুরো এলাক জুড়েই চরম আতঙ্ক...
সৌদি আরবের বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের চলমান বিমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রী সাধারণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।...
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের করুণা বা অনুদান নয়, বরং বৈশ্বিক জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর