আরব-বাংলা ব্যাংকের ডিএমডি গ্রেপ্তার

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ০১:৪৩ পিএম

প্রতারণার মামলায় রাজধানীর গুলশানের বাসা থেকে আরব-বাংলা (এবি) ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে একটি প্রতারণার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাশ বলেন, প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টে রাজধানীর গুলশানের বাসা থেকে আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: আইপিএলে এবার মুখোমুখি সাকিব-মুস্তাফিজ

তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর গুলশান থানা পুলিশের একটি টিম তাকে আদালতে নিয়ে যাচ্ছে। আদালতে হাজির করে তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।

রিমান্ড আবেদন মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলেও জানান গুলশান জোনের এ কর্মকর্তা।


একাত্তর/টিএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর