ঠেলাগাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ০৭:৫৭ পিএম

রাজধানীর চকবাজার থানাধীন ইসলামবাগ আলীরঘাট এলাকায় বোনের হাত ধরে রাস্তা পার হওয়ার সময়ে ঠেলাগাড়ির ধাক্কা এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই শিশুর বোন আহত হয়েছেন।

নিহত শিশুর নাম সাইফুল ইসলাম (২)। তিনি মাদারীপুর জেলার কালকিনী উপজেলার মৃধাকান্দী গ্রামের শিপন মৃধা ও লিপি বেগম এর ছেলে। বর্তমানে তারা রাজধানীতে বসবাস করে আসছিলো। শিশুটির বাবার একটি প্লাস্টিক ধোলাই কারখানায় কাজ করেন। মা গৃহিণী। দুই বোন এক ভাইয়ের মধ্যে সাইফুল ছিলো ছোট।

শিশুর বাবা শিপন মৃধা জানান, তাদের বাসার পাশে এক আত্মীয়ের বাসায় অনুষ্ঠান ছিলো। দুপুরে বড় বোন আনিকার (১১) সাথে ঐ অনুষ্ঠানে যাচ্ছিলো তারা। রাস্তা ছিলো ঢালু। সেসময় বালু ভরা একটি ঠেলা গাড়ি শিশুটিকে ধাক্কা দিলে বোনের হাতে থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সাইফুল।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গ্রেপ্তার আরজে নিরব, একদিনের রিমান্ডে

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. বাচ্চু মিয়া বলেন, শিশুটির মরদেহ মর্গে রয়েছে। বিষয়টি চকবাজার থানাকে অবহিত করা হয়েছে।


একাত্তর/আরএ

সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর