রিমান্ড শেষে আদালতে যাচ্ছে আরজে নিরব

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০১:৫৩ পিএম

এক দিনের রিমান্ড শেষে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস অফিসার হুমায়ুন কবির ওরফে আরজে নিরবকে আজ আদালতে হাজির করা হবে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হবে তাকে। 

এর আগে গত ৬ অক্টোবর রাজধানীর লালবাগ থানায় রিয়াজ উদ্দিন আহমেদ নামে এক চাকরিজীবীর করা  ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গত ১৮ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ‌্যান্ড অপারেশনস’র উপ-পুলিশ পরিদর্শক শাখাওয়াত হোসেন আরজে নিরবের ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, আসামিরা ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডটকমে ধামাক্কা বিগ বিলিয়ন রিটার্ন অফারে পণ্যের ওপর ৩৯ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট অফারসহ অসংখ্য অফার দিয়ে ডিজিটাল প্রতারণা করেছেন। এর মাধ্যমে অবৈধ ই-ট্রান্সজেকশনের মাধ্যমে হাজারো গ্রাহকের শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন।

এতে আরও বলা হয়, অনলাইন শপিংয়ে ডিজিটাল জালিয়াতির উদ্দেশ্যে তারা গ্রাহকদের লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে মিথ্যা প্রলোভন দেখিয়েছেন। তারা ক্রেতাদের অর্ডারকৃত পণ্য সরবরাহ না করে বেআইনি ই-ট্রান্সজেকশনের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে প্রতারণা করেছেন। 


একাত্তর/এসএ

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর