চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় তিন আসামি রিমান্ডে

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০৮:০৪ পিএম

নোয়াখালীর চৌমুহনীর হিন্দুদের উপাসনালয়সহ একাধিকস্থানে হামলার ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপরে নোয়াখালী পুলিশ সুপার  মো. শহীদুল ইসলাম এ তথ্য জানান।

আসামিরা হলেন, আলী আজগর (২২), নুরুল ইসলাম সুমন (২২) ও নুরুল ইসলাম জীবনকে (২২)। গত ১৪ অক্টোবর বেগমগঞ্জ থানায় দায়ের করা মামলার এজহার নামীয় আসামি তারা।

পুলিশ সুপার জানান, মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তারের আদালতে শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

আরও পড়ুন: সাম্প্রদায়িক হামলার ইন্ধনদাতাদের পরিচয় জানা গেছে

এদিকে জেলা পুলিশের সূত্র জানিয়েছে, চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় এ পর্যন্ত গ্রেপ্তার ছয় আসামি দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলায় দায়ের করা ২৬ মামলায় ২০১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

একাত্তর/এসি

নোয়াখালী জেলার টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামে’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুরনো কমিটি বিলুপ্তি করে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমানকে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আদালত সূত্রের দাবি, চলতি...
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর