নবম গ্রেডে বেতন চেয়ে সাত মাদ্রাসা শিক্ষকের রিট

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০৬:৪১ পিএম

দাখিল মাদরাসার সহকারী (মৌলভী) শিক্ষকদের নবম গ্রেডে উন্নীত করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে রোববার (৩১ অক্টোবর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন মো. মহিউদ্দিন মহিম।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি সচিবসহ (এমপিও) সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ২৯ আগস্ট মো. মিজানুর রহমান, শহিদুল ইসলাম ও সুলতানুল ইসলামসহ পাবনার মোট সাতজন সহকারী মৌলভী শিক্ষক এ রিট দায়ের করেন।

রিটকারী আইনজীবী মো. মহিউদ্দিন মহিম গণমাধ্যমকে বলেন, নিয়ম অনুযায়ী যেসব সহকারী মৌলভী শিক্ষক মাদরাসায় যোগদান করে ১৬ বছর পূর্ণ করেছেন, তাদের নবম গ্রেডে উন্নীত করার আদেশ দিতে হয়। সে হিসেবে শিক্ষকদের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধাও দিতে হয়। কিন্তু রিটকারী এ সাত শিক্ষকের ক্ষেত্রে আইনের ব্যত্যয় হয়েছে। তারা এখনো দশম গ্রেডে চাকরি করছেন।

আরও পড়ুন: আত্মসমর্পণ করে জামিন পেলেন নাসির-তামিমা

তিনি বলেন, এই সাত শিক্ষকের মধ্যে অনেকেই ১৮ বছর বা তারও বেশি সময় ধরে চাকরি করেছেন। তারপরও তাদের নবম গ্রেডের সুযোগ দেওয়া হচ্ছে না। এজন্য সংক্ষুব্দ হয়ে তারা রিট আবেদন করেন। সে আবেদনের শুনানি নিয়ে আদালত আজ রুল জারি করেন।


একাত্তর/এসএ

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর