দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণসহ একজন আটক

আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ০৪:১২ পিএম

দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের তিন কেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে কাস্টমস গোয়েন্দারা। 

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর এক যাত্রীর কাছ থেকে এ স্বর্ণ আটক করা হয়। 

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা বিমান বাংলাদেশের বিজি-০২৪৮ ফ্লাইটের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের তথ্য জানতে পারে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর তারা উক্ত বিমানে সিলেট থেকে ওঠা এম এইচ শিবলী নামের যাত্রীকে অভ্যন্তরীণ এ্যারাইভাল হল থেকে বের হয়ে যাওয়ার পথে শনাক্ত করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করে। 

আরও পড়ুন: হত্যা মামলার আসামি জামায়াত নেতা গ্রেপ্তার

পরবর্তীতে তার লাগেজ স্ক্যানিং করানো হলে তার বহনকৃত ছোট কাগজের ব্যাগে  কালো স্কচটেপ দিয়ে আবৃত দুটি বান্ডিল পাওয়া যায়। উক্ত বান্ডিল দুটি খুলে তার মধ্যে ১৮ টি স্বর্ণ পাওয়া যায়, যার মোট ওজন ২০৯৭ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ৪৬ লক্ষ ৭৯ হাজার টাকা। 

কাস্টমস গোয়েন্দারা জানান, বিমানটি দুবাই থেকে সিলেটে অবতরণের পর এই যাত্রী অভ্যন্তরীণ যাত্রী হিসাবে বিমানে উঠেছিলেন। অভ্যন্তরীণ যাত্রীর মাধ্যমে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে অবৈধভাবে সরকারি ধার্যকৃত শুল্ককর ফাঁকি দিয়ে উক্ত স্বর্ণ চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর