প্রকাশ্যে ‘ধর্ষণের হুমকি’, তালা ভেঙে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ০৩:৩২ পিএম

রাজধানীর বদরুন্নেসা সরকারী মহিলা কলেজের এক শিক্ষার্থীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ‘ঠিকানা এক্সপ্রেস লিমিটেড’র একটি বাসের হেলপারের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিক্ষোভ করছে কলেজটির শিক্ষার্থীরা।

রোববার (২১ নভেম্বর) চাঙ্খারপুল এলাকায় কলেজের সামনের সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। নয়টার দিকে তারা সড়ক বন্ধ করে দেয়ার পর কলেজ প্রশাসন শিক্ষার্থীদের ভেতরে নিয়ে তালাবন্ধ করে দেয়। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা ভেঙে পুনরায় সড়ক অবরোধ করে।

এ বিষয়ে জানতে চাইলে বদরুন্নেসা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন নাহার একাত্তরকে বলেন, কলেজের একজন শিক্ষক ফোনে আমাকে ছাত্রী হেনস্তার বিষয়টি জানিয়েছেন। তারা কলেজ প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দিয়েছি। আমরা চাইনা তারা ঝামেলা করুক। আমরা ঠিকানা বাসের মালিককে আসতে বলেছি। এটা কলেজের কোনো ঝামেলা না। বাইরের বিষয়। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। শিক্ষকরা শিক্ষার্থীদের ফিরিয়ে আনার চেষ্টা করছেন। বাইরে থেকে কেউ আমাদের কলেজের শিক্ষার্থীদের প্রভাবিত করছে বলে ধারণা করছি।

জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম বলেন, ছাত্রী হেনস্তার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। খোঁজ নিয়ে দেখছি।

শিক্ষার্থীরা বলেন, কলেজের এক শিক্ষার্থী ঠিকানা এক্সপ্রেস লিমিটেডের বাসে হাফ ভাড়া দেওয়ায় ওই গাড়ির হেলপার বাস থেকে নামার সময় তাকে ধর্ষণের হুমকি দেয়। তবে বাসটি দ্রুত চলে যাওয়ায় সে ওই গাড়ির হেলপারের নাম জানতে বা গাড়ির নম্বর লিখে নিতে পারেননি।

image


এই ঘটনা নিয়ে ভুক্তভোগী ছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছে। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে ওই লিখেছেন, ‘আমার বাসা শনির আখড়া। এখান থেকে (বকশী বাজার এলাকা) কলেজের ভাড়া ১০ টাকা, প্রতিদিন ১০ টাকা দিয়েই যাচ্ছি। আজকে কলেজে যাওয়ার সময় ঠিকানা বাসে করে গিয়েছিলাম। হেলপারকে ২০ টাকার নোট দিলে সে ভাড়া রাখছে ১৫ টাকা। আমি তাকে ভালো করেই বলছিলাম আমার ১০ টাকা ফেরত দিতে, কিন্তু সে দেয় তো নাই উল্টা বলে ‘দিমু না কী করবি কর’। এরপর কথা বলতে গেলে সে বলে ‘গলা বড় করবি না, পাঁচ টাকা নে না হয় নাইমা যা।’

আরও পড়ুন: সোমবার থেকে টিকার আওতায় আসছে তৃতীয় লিঙ্গের মানুষ

‘বাসের একটা মানুষও তাকে একটা কথাও বলেনি। ইভেন একজন পুলিশ সদস্যও ছিলো, সেও কিছুই বলেনি। এরপর নামার সময় পাঁচ টাকা হাতে ধরিয়ে দিয়ে বলে “নে তোর টাকা, প্রতিদিনি তো আসবি একদিন ধইরা ... কোথাকার”। এই কথা যখন বলছে বাস অলরেডি রানিংয়ে, আমি তাকে কিছু বলার সু্যোগও পাইনি। বাসের নম্বরটাও নোট করার সুযোগ মেলেনি। জোরে বাস টেনে চলে গেছে।’

image


স্ট্যাটাসে ওই ছাত্রী আরও বলে, এখন আমার কথা হচ্ছে প্রতিদিন বাসের এমন ভোগান্তিতে পড়া লাগে। আমাদের ওঠায় না। আমাদের এখান থেকে প্রতিদিন অনেক মেয়ে যায় কলেজে। আমরা যদি এখন কিছু না বলি সামনে আরও সমস্যায় পড়তে হবে। ঠিকানা, মৌমিতা আমাদের কলেজের সামনে দিয়েই যায়।


একাত্তর/আরএ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ -এর উদ্যোগে ‘টি উইথ প্রেসিডেন্ট’ শীর্ষক এক বিশেষ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
নবজাতকের সংবেদনশীল ত্বকের কথা মাথায় রেখে বাজারে নতুন ‘টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার’ নিয়ে এসেছে এসিআইয়ের জনপ্রিয় ব্র্যান্ড টুইংকেল। বিশেষ উদ্ভাবনী প্রযুক্তিতে তৈরি এই ডায়াপারটি শিশুর যত্নকে...
দক্ষিণ এশিয়ায় পর্যটন খাতের সম্মানজনক প্ল্যাটফর্ম ‘সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস ২০২৬’-এর দশম আসরে তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের আতিথেয়তা শিল্প প্রতিষ্ঠান সায়মান হোটেল...
শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর