মানবদেহে বঙ্গভ্যাক্সে পরীক্ষার ফল মিলবে ডিসেম্বরেই

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১০:৫১ পিএম

দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের করোনার টিকা ‘বঙ্গভ্যাক্স’ মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে। 

গবেষক দলের সদস্যরা বলছেন, তিন ধাপে চলবে পরীক্ষা। প্রথম ধাপে ৬০ জন, দ্বিতীয় ধাপে ১২০ জন, তৃতীয় ধাপে কয়েক হাজার মানুষের শরীরে প্রয়োগ করা হবে বঙ্গভ্যাক্স টিকা। 

এটি করোনার সবচেয়ে সংক্রামক ডেলটা ধরনের বিরুদ্ধেও সমানভাবে কার্যকর বলে দাবি করেছে গ্লোব বায়োটেক। 

গেলো বছরের জুলাই মাসে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা উদ্ভাবনের কথা জানায় দেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। 

এরপর বৈজ্ঞানিক নীতি অনুসরণ করে প্রথমে ইঁদুরের উপর এই টিকার কার্যকারিতা পরীক্ষায় সফলতার হার মেলে ৯৫ শতাংশ। 

পরের ধাপে ৩০টি বানরের উপর ৪২দিন ধরে চলে পরীক্ষা। গবেষক দলের সদস্য ড. মোহাম্মদ মহিউদ্দিন জানান, টিকা পাওয়া বানরের শরীরে ডেলটা ধরন কোন প্রভাব ফেলতে পারেনি। 

গ্লোব বায়োটেকের গবেষকরা বলছেন, বঙ্গভ্যাক্সের একটি সিঙ্গেল ডোজেই যে কোন টিকার চেয়ে শরীরে বেশি এন্টিবডি তৈরি হচ্ছে এবং মেমোরিসেলও তৈরি হচ্ছে। টিকা প্রয়োগের পর থেকে গেলো চার মাস পর্যন্ত এই মেমোরি সেল সক্রিয় দেখা গেছে। 

১০ শর্তে বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিয়েছে বিএমআরসি। যেখানে স্বেচ্ছা সেবকদের সুরক্ষার ওপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে। 

নিয়ম অনুযায়ী প্রথম ধাপের পরীক্ষায় সফলতা এলেই মিলবে দ্বিতীয় ধাপের অনুমতি। তবে পরীক্ষা চালানোর মতো স্বেচ্ছাসেবকের অভাব হবে না বলে আশাবাদী গ্লোব বায়োটেক। 

আরও পড়ুন: আরও ১৮ লাখ ফাইজার টিকা উপহার দিলো যুক্তরাষ্ট্র

ক্লিনিক্যাল ট্রায়ালটির জন্য স্বেচ্ছাসেবকের সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে ফাইজার ও মর্ডানার ট্রায়াল বিশ্লেষণ করে একই ধরনের স্যাম্পল সাইজ ঠিক করা হয়েছে। 

টিকা নিতে এরিমধ্যে গ্লোব বায়োটেকের সাথে চুক্তি করেছে নেপাল। তুরস্ক ও জার্মানিও এই তালিকায় আছে। তবে দেশের চাহিদা মিটিয়েই রপ্তানির পরিকল্পনা গ্লোব বায়োটেকের। 



দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর