ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৩:৩৯ পিএম

উত্তরায় সাত তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ফারহান ইসলাম ফুয়াদের (১৪) মৃত্যু হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টায় উত্তরায় এই দুর্ঘটনা ঘটে।

মৃতের মা শামিম আরা নিপা জানান, তিন মাস পূর্বে ফুয়াদের বাবা হার্টের সমস্যায় মারা যান তারপর থেকেই ফুয়াদ মানসিকভাবে ভেঙে পড়েছে। মোবাইলে অনলাইনে গেমসে আসক্ত ছিল ফুয়াদ। তিনদিন আগে গেমস খেলাকে কেন্দ্র করে মোবাইলে এক বন্ধুর সাথে তার ঝগড়া হয়। বিষয়টি আমি ফলো করেছি।

তারপর সে ওই দিনই ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে চিকিৎসকের শরণাপন্ন হই।

আজ সকালে বাড়ির নিরাপত্তাকর্মীর কাছে খবর পাই সে বাসা নিচে পড়ে আছে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে পরে সেখান থেকে সকাল পৌনে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার  মৃত শওকত ইসলাম ফাহিমের ছেলে ফুয়াদ। এক ভাই এক বোনের মধ্যে সে ছিলো ছোট। 


একাত্তর/এআর


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর