বাচ্চার বালিশ রোদে দিতে গিয়ে ছাদ থেকে পড়ে বাবার মৃত্যু

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৩:৪৩ পিএম

রাজধানীর শাজাহানপুরের বেনজির বাগান এলাকায় পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে আব্দুল হান্নান(৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতের বড় ভাই সাইফুল ইসলাম জানান, ভাড়া বাসাটিতে পরিবার নিয়ে তৃতীয় তলায় থাকতেন হান্নান। দুপুরে বাসার পাঁচ তলায় বাচ্চার বালিশ ও কাঁথা ছাদে রোদে দিতে গেলে অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।

আরও পড়ুন: ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

সেখানে অবস্থার অবনতি হলে দুপুর দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত হান্নান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গোরাগোরা গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন ৬ষ্ঠ। হান্নান তার আরেক ভাইয়ের মানি এক্সচেঞ্জের ব্যবসা দেখাশোনা করতেন। তিন মেয়ের জনক ছিলেন তিনি।


একাত্তর/টিএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর