দেয়ালচাপায় শিশু মৃত্যু, কোটি টাকা ক্ষতিপূরণের রুল

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৭:৩৯ পিএম

রাজধানীর আজিমপুরে বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে দেয়াল চাপায় শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, জানতে চেয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ বিষয়ে রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মন্ত্রণালয়ের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চিফ ইঞ্জিনিয়ারসহ ৮ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ৬ ডিসেম্বর এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করেন শিশুটির বাবা নাদির হোসেন। রিটের প্রেক্ষিতে এ আদেশ দেয় আদালত।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনির হোসেন হাওলাদার, সঙ্গে ছিলেন সৈয়দ মহিদুল কবির, মোহাম্মদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

গত ৯ নভেম্বর সকালে রাজধানীর আজিমপুরে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশের দেয়াল চাপা পড়ে জিহাদ। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা নাজির হোসেন গণমাধ্যমকে জানান, জিহাদ একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। তিনি সকালে তার ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে একপর্যায়ে লালবাগ কোয়াটারের সামনে পৌঁছালে হঠাৎ দেয়াল ভেঙে জিহাদ চাপা পড়ে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


একাত্তর/এআর

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর