সেই ঢাবি শিক্ষার্থীর ময়নাতদন্ত সম্পন্ন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৭:২৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার (২৪) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক চিকিৎসকরা মেঘলার ময়নাতদন্ত সম্পন্ন করেন। 

মর্গ সূত্র জানায়, প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য মেঘনার রক্ত, নেক টিসু, ভিসেরাসহ প্রয়োজনীয় যে সব পরীক্ষা প্রয়োজন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হবে।  

এর আগে বনানী থানার উপ-পরিদর্শক এসআই গুলশান আরা বানু, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। সেখানে তিনি উল্লেখ করেন, লাশের শরীরের বিভিন্ন স্থানে কালচে জখমের ছোপ ছোপ দাগ এবং হাত, পা, ঘাড়ে ও থুতনিতে জখমের চিহ্ন পাওয়া গেছে। 

পুলিশের ওই কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মেঘনার চাচা গোলাম মোহাম্মদ চৌধুরী জানিয়েছেন, ধামরাই উপজেলার পাঠানটোলা গ্রামে বাড়িতে ইলমার লাশ দাফন করা হবে। 

image


আরও পড়ুন: ঢাবি ছাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাজধানীর বনানীর নিজ বাসা থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় ঢাবি শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলাকে । এসময় তার হাত, মুখসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে সন্ধ্যায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বামী কানাডা প্রবাসী ব্যবসায়ী ইফতেখার আবেদীনকে আটক করেছে পুলিশ।

স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও মেঘলার মা-বাবাসহ পরিবারের দাবি তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ইতিমধ্যে মেঘলার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদি হয়ে বনানী থানায় মেয়ে জামাই ইফতেখার আবেদীন, ইলমার শ্বশুর ও শাশুড়ি নামে হত্যা মামলা দায়ের করেছেন।



একাত্তর/এসি

নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের বিজয়রথ অব্যাহত। বহুল আলোচিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বতন্ত্র চলচ্চিত্র সমালোচকদের সম্মানজনক...
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ওয়ালটন ফ্রিজ-টেলিভিশনের মতো উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের পাশাপাশি বিভিন্ন হাই-কনফিগারেশনের ল্যাপটপ ও ট্যাব তৈরি করছে।
‘এআই ড্রিভেন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রযুক্তি খাতের অন্যতম প্রধান সম্মেলন ‘বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট-২০২৬’। বাংলাদেশ আইটি প্রফেশনালস...
গত সাত মাসে বাংলাদেশে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি এবং কোনো বিরোধী দলের মত বা পথকে হরণ করা হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। বর্তমান সরকার স্মরণকালের সর্বোচ্চ...
চট্টগ্রামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে ব্যাংকের ঋণ বিতরণ নিয়ে মানসিক চাপ, একটি মামলার কারণে দুশ্চিন্তা এবং...
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ হওয়া দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎকালে তিনি...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর