বিজয়ের শোভাযাত্রায় অপশক্তিতে রুখে দেয়ার ডাক

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১০:০২ এএম

একাত্তরে মতোই অপশক্তির মুখে ছাই দিয়ে দেশের সর্বাঙ্গীণ বিজয় নিশ্চিত করার ডাক দিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতারা।

শনিবার (১৮ ডিসেম্বর) বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দেন দলটির হাজারও নেতাকর্মী।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা বলেন, বিজয়ের পঞ্চাশ বছর পরও দেশের বিরুদ্ধে অপশক্তির ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে।

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরের গিয়ে শেষ হয় বিজয় র‌্যালি।

২০১৯ সালের মার্চে করোনা মহামারি শুরুর পর আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি ছিলো শনিবারের শোভাযাত্রা।

দুপুরের আগেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকার প্রতিটি ওয়ার্ড ও ইউনিট থেকে যোগ দেন দলের নেতাকর্মীরা। ছাত্রলীগ ও যুবলীগসহ সব অঙ্গসংগঠনের পক্ষ থেকেও ছিলো বিপুল অংশগ্রহণ।

বিজয় শোভাযাত্রা আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। র‌্যাব কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ইঙ্গিত করে নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানান তারা।

বিগত বছরগুলোর মতো ষড়যন্ত্রকারীরা এবারো সফল হবে না বলে হুশিয়ার করেন নেতারা। ২১ আগস্টের গ্রেনেড হামলার নেপথ্যে থাকা তারেক রহমানের বিচার নিশ্চিতের দাবিও ওঠে।

দুইটায় কথা থাকলেও শোভাযাত্রাটি শুরু হয় বিকেল সাড়ে তিনটার। ততক্ষণে নেতাকর্মীদের সমাবেশ ছাড়িয়ে যায় মৎস্য ভবন থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু যাদুঘর পর্যন্ত।

আরও পড়ুন: ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোটগ্রহণ ৩১ জানুয়ারি

কেন্দ্রীয় নেতাদের সাথে পায়ে হেঁটে এগিয়ে চলে বিজয় দিবসের শোভাযাত্রা। শাহবাগ, এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাবরেটরি থেকে মিরপুর সড়ক পর্যন্ত পথে পথে যোগ দেন তৃণমূলের কর্মীরা।

ঢাকা সিটির উত্তর এবং দক্ষিণের মেয়র যোগ দেন বিজয়ের শোভাযাত্রায়। বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয় বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আওয়ামী লীগের এই কর্মসূচি।

একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর