'চড় মারা' সেই পৌর মেয়রকে গ্রেপ্তারে রাজধানীতে হোটেল ঘেরাও

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১২:১৬ পিএম

আলোচিত 'বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান চলাকালীন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা'য় অভিযুক্ত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেপ্তারে রাজধানীর উত্তরায় 'হোটেল ডি মেরিডিয়ান' ঘিরে রেখেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে র‌্যাবের ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, বিজয় দিবসের অনুষ্ঠানে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত পৌর মেয়রকে গ্রেপ্তারে 'হোটেল ডি মেরিডিয়ান' ঘিরে রেখেছে র‍্যাব।

আরও পড়ুন: পায়রা বন্দরে জাহাজ থেকে পড়ে সার্ভেয়ারের মৃত্যু

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে মেয়র শাহনেওয়াজকে সাময়িকভাবে বরখাস্ত করার কথা বলা হয়।

একই অভিযোগে ১৯ ডিসেম্বর তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

 

একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর