দগ্ধ আরও একজনের বার্ন ইন্সটিটিউটে মৃত্যু

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১০:৫১ এএম

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম হাবিব খাঁন (৪৫)। 

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। 

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এসএম আইউব হোসেন জানান, রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাবিব খাঁন মারা যান। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো ১৮ জন সেখানে ভর্তি আছেন।

আরও পড়ুন: দেখে চেনার উপায় নেই ৩১ মরদেহ, করানো হবে ডিএনএ পরীক্ষা

হাসপাতাল সূত্র জানায়, হাবিব খানের বাড়ি বরগুনা সদরের মধ্যম তেঁতুল বাড়ি গ্রামে। তাঁর বাবার নাম বেলায়েত আলী। গত সপ্তাহে তিনি স্ত্রী সাহেরা বেগমকে নিয়ে গাজীপুরে এসেছিলেন। ঢাকা থেকে গ্রামে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোর তিনটার দিকে ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে আগুন লাগে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে। এ দুর্ঘটনায় দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন একশ' জনেরও বেশি। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর