রাজধানীতে চলছে নগর পরিবহনে শৃঙ্খলা ফেরানোর পরীক্ষা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১১:৪৯ এএম

বাস রুট ফ্যাঞ্চাইজির আওতায়, দ্বিতীয় দিনের মতো চলছে ঢাকা নগর পরিবহন। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে শুরু করে চিটাগাং রোড পর্যন্ত চলবে এই পরিবহন। এর মধ্য দিয়ে শুরু হলো, রাজধানীতে নগর পরিবহনে শৃঙ্খলা ফেরানোর পরীক্ষা।

দুই সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল উদ্বোধন করা হয় এই পরিবহনের। বাসরুট রেশনালাইজেশনের আওতায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এই সার্ভিস। এর ফলে কাউন্টার ছাড়া কোনো যাত্রী ওঠা নামা করতে পারবে না। আর যাত্রীদের কাউন্টার থেকে টিকেট কেটে উঠতে হবে বাসে। 

ঘাটারচর থেকে চিটাগাং রোড পর্যন্ত ২০টি কাউন্টার নির্ধারণ করা হয়েছে। সর্বনিন্ম ১০ টাকা ভাড়া থেকে শুরু করে, ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯ টাকা পর্যন্ত।

প্রাথমিকভাবে যে ৫০টি বাস চলাচল করবে, প্রতিটির গায়ে ঢাকা নগর পরিবহন লেখা থাকবে। দ্রুতই এই বহরে আরো ৫০টি বাস যুক্ত করা হবে। সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাসগুলো যাত্রী পরিবহন করবে। 

সকাল ৬টা থেকে সকাল ১১টা এবং বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘পিক টাইম’ নির্ধারণ করা হয়েছে। এই সময় ৫ মিনিট পর পর যাত্রী ছাউনিতে বাস এসে দাঁড়াবে। অন্য সময় আসবে প্রতি ১০ মিনিট পর পর। নির্দিষ্ট জায়গা ছাড়া যাত্রীরা ওঠানামা করতে পারবে না।



একাত্তর/ এনএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর