রেলে বিধিনিষেধ অকার্যকর, বাসের সব আসনে যাত্রী

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০২:০১ পিএম

করোনার ঊর্ধ্বগতি রুখতে আজ শনিবার (১৫ জানুয়ারি) থেকে পরিবর্তিত নিয়মে গণপরিবহন চলার কথা থাকলেও রাজধানীতে এর ব্যতিক্রম লক্ষ্য করা গেছে। নির্দেশনা মানা হচ্ছে না, ট্রেনে। অর্ধেক আসন ফাঁকা রাখার কথা বলা হলেও, পাশাপাশি আসনে বসেই নির্ধারিত গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। আবার করোনা ঝুঁকির মধ্যেই কাউন্টার থেকে গাদাগাদি করে টিকেট কাটছেন যাত্রীরা। স্টেশনেও ঢুকছেন গায়ে গা লাগিয়ে, খুলে ফেলছেন মাস্ক। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, জরিমানাসহ আরও কঠোর না হলে নির্দেশনা মানানো যাবে না যাত্রীদের। এদিকে পরিষ্কার নির্দেশনা না থাকায় এখনও সব আসনেই যাত্রী নিয়ে চলছে বাস। 

শনিবার (১৫ জানুয়ারি) সরেজমিন, কমলাপুর রেলওয়ে স্টেশনের লোকাল, কমিউটার ও আন্তঃনগর ট্রেনের টিকেট কাউন্টারের দীর্ঘ লাইন এবং গাদাগাদি করে যাত্রীদের টিকে সংগ্রহ করতে দেখা গেছে।

স্টেশনে যাত্রীরা ঢুকছেন গায়ে গা লাগিয়ে। অনেকেই খুলে ফেলছেন মাস্ক। আবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৭৪ জোড়া আন্তঃনগর ট্রেনসহ চলাচল করা ১৪০ জোড়া লোকাল, মেইল ও কমিউটার ট্রেনের অধিকাংশেই নির্ধারিত গন্তব্যে যাত্রীরা যাচ্ছেন পাশাপাশি আসনে বসে। 

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ সারওয়ার বলেন, যাত্রীদের জরিমানাসহ আরও কঠোর না হলে নির্দেশনা মানানো যাচ্ছে না যাত্রীদের। 

image


এদিকে রাজধানীর বিভিন্ন সড়কে বাসে সব আসনে যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। অর্ধেক আসন খালি থাকবে কি না, এনিয়ে পরিষ্কার নির্দেশনা না থাকায় সব আসনেই যাত্রী নিয়ে চলছে বাস। তবে অবশ্যই চালক ও সহকারীর থাকতে হচ্ছে টিকার সনদ। না থাকলে তাদের গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে মোবাইল কোর্ট। 

আরও পড়ুন: বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

তবে জনগণ সচেতন না হলে, নির্দেশনার সংখ্যা আরও বাড়ালেও লাভ হবে না-এমনই মত যাত্রী-চালক উভয়েরই। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর