দুই ডিআইজিসহ পাঁচজনকে দুদকের জিজ্ঞাসাবাদ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৩:০৫ পিএম

কারা অধিদফতরের বিভিন্ন পদে জনবল নিয়োগ এবং অবৈধ ক্যান্টিন বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ঢাকা ও ময়মনসিংহের দুই ডিআইজি প্রিজন্সসহ ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে। 

এরই মধ্যে ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স টিপু সুলতান ও ময়মনসিংহ বিভাগের ডিআইজি প্রিজন্স জাহাঙ্গীর হোসেনের জিজ্ঞাসাবাদ শেষ করেছে তারা।

এছাড়া কারা সদর দফতরের সাবেক আইজি প্রিজন্স আশরাফুল ইসলাম ও সাবেক অতিরিক্ত আইজি প্রিজন্স মো. ইকবাল হাসান, জামালপুর জেলা কারাগারের জেলার আসাদুর রহমান ও বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার ইউনুস জামানকেও জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। 

এর আগে গত ৬ জানুয়ারি তাদেরকে তলব করে সদর দফতরের কারা মহাপরিদর্শক বরাবর নোটিশ দেয় দুদক।  

নোটিশে অভিযোগের বিষয়ে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণ করে কারা অধিদফতরের বিভিন্ন পদে জনবল নিয়োগ, অর্থের বিনিময়ে বন্দিদের অবৈধ সুবিধা ও লেনদেন এবং অবৈধ ক্যান্টিন বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। 


একাত্তর/এসএ


পুলিশের রংপুর ও বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি (উপমহাপুলিশ পরিদর্শক) পদে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পদায়ন সংক্রান্ত আদেশ জারি করা হয়। একই...
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) মেরামতের কাজ শেষ হলে দেশের চলমান জ্বালানি সংকট শিগগিরই কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।
সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম অভিভাবক ও প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। পেশাগত জীবনে একজন সফল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর