রাজধানীর বিমানবন্দরে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৮ পিএম

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মো. আবদুল্লাহ (২৮)। তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতীতে। আবদুল্লাহ একটি হোমিওপ্যাথিক কলেজের শিক্ষার্থী ছিল।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির কনস্টেবল মমিনুল ইসলাম বলেন, কমলাপুর থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি ট্রেন বিমানবন্দর পার হওয়ার সময়ে এক নম্বর প্ল্যাটফর্ম পার হতে গিয়ে আবদুল্লাহ ট্রেনের নিচে কাটা পড়েন। পরে গুরুতর  আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ১টায় তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বুধবার থেকে ট্রেনের সব আসনে যাত্রী
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে এবং স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে বলেও বাচ্চু মিয়া।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর