খুলছে লিবিয়ার শ্রমবাজার, মানব পাচার বেড়ে যাবার আশঙ্কা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৩ পিএম

ইউরোপ যাবার পথে লিবিয়ায় আটক ৮৩ বাংলাদেশির জীবন বাঁচাতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাদের স্বজনরা। মৃত্যু ঝুঁকি জেনেও সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিয়েছিলো এসব বাংলাদেশি। কিন্তু ঘটনাচক্রে ধরা পড়ে এখন সময় কাটছে কারাগারে।

এদিকে খুলতে যাচ্ছে অস্থিতিশীল লিবিয়ার শ্রমবাজার, যা মানবপাচারকে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন অভিবাসন বিশ্লেষকরা। তারা জানান, এতে লিবিয়া থেকে ইউরোপে যাবার লাইন আরো দীর্ঘ হতে পারে। তৈরি করবে দ্বিমুখী সমস্যা।

ভাগ্য পরিবর্তন আর উন্নত জীবনের লোভে পরে বাংলাদেশ থেকে অবৈধ পথে ইউরোপ পাড়ি জমাতে গিয়ে প্রাণহানির পাশাপাশি নানা ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে বহু বাংলাদেশি। 

ইউরোপ যেতে সবচেয়ে জনপ্রিয় রুট হচ্ছে লিবিয়া হয়ে সমুদ্রে পথে গ্রিস বার ইতালির উপকূলে পৌঁছানো। কিন্তু এই ভয়ংকর যাত্রা অনেকের জন্য শুভ হয় না। 

কিছুদিন আগেই লাখ টাকা আয়ের আশায় কলকাতা হয়ে একদল পাড়ি জমিয়েছিল লিবিয়ায়। লিবিয়া থেকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে যেতে চেয়েছিলো ইউরোপ। 

কিন্তু, দালাল চক্রের কুটচালে তাদের এখন ঠিকানা লিবিয়ার কারাগারে। যেখানে তাদের কাটাতে হচ্ছে মানবেতর জীবন। তাদের ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছে স্বজনরা।

আরও পড়ুন: আবাসিকে গ্যাসের দাম দ্বিগুণেরও বেশি বাড়ানোর চেষ্টা

মাদারিপুরের বাজিতপুরের বাসিন্দা আমিনুল ব্যাপারি দুবাই যান কাজের আশায়। পরে দালালের প্রতারণায় উন্নত জীবনের আশায় পাড়ি জমান লিবিয়া। 

আমিনুল দুবাই হয়ে এলেও কেউ কলকাতা কেউ নেপাল কেউ বা মুম্বাই হয়ে লিবিয়া পৌঁছান। সেখান থেকে ছোট নৌকায় সাগর পাড়ি দিয়ে তাদের ইতালি পৌছার কথা। 

লিবিয়া গৃহযুদ্ধের শিকার একটি দেশ। দেশটির বিভিন্ন এলাকা অস্ত্রধারী মিলিশিয়া বাহিনীর নিয়ন্ত্রণে। অস্থিতিশীল এই দেশটিতে কর্মীর চাহিদা আছে এমন অজুহাতে সে দেশে বাজার খোলার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। 

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর বলছে, ২০১৪ থেকে ২০ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ২১ লাখ মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাবার চেষ্টা করেছে। যার শীর্ষে আছে বাংলাদেশিরা।

লিবিয়া অথবা আফ্রিকার যে কোন দেশই পাচার হওয়া বাংলাদেশিরা যখন দেশে ফেরেন, তখন হয় টাকা দিয়ে আপোস হয় দালালের সাথে। অন্যথায় করা হয় দালালের বিরুদ্ধে মামলা। 


মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে চার্চ ও ধর্মীয় নেতাদের প্রচার সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এই সঙ্কট সমাধানে সরকারের সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর