মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পিএম

মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে চার্চ ও ধর্মীয় নেতাদের প্রচার সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এই সঙ্কট সমাধানে সরকারের সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর রমনা আর্চবিশপ হাউসের পালকীয় কেন্দ্রে আয়োজিত এক সভায় খ্রিস্টান ধর্মীয় নেতারা এসব কথা বলেন। 

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের অধীনে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল ও আর্চবিশপ হাউসের হাউস সুপিরিয়র ফাদার আলবার্ট রোজারিও। 

তিনি বলেন, সব ধর্মের ধর্মীয় নেতাদের সমাজে বিশেষ প্রভাব থাকে। তারা সাধারণ মানুষকে ভালো-মন্দের পার্থক্য করতে শেখান। মানবপাচারের বিরুদ্ধেও তারা শক্তিশালী ভূমিকা রাখতে পারেন।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার কল্পনা কস্তা বলেন, মানবপাচার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অবৈধ ব্যবসা। মেয়েরা প্রায়ই পাচারকারী চক্রের খপ্পরে পড়ে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলি ও ক্লাসরুমে সচেতনতা তৈরির উদ্যোগ নেবো। পাশাপাশি গির্জার প্রার্থনার দিনগুলোতেও এ বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে।

বিদেশে নার্সিং পেশায় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা বাড়ছে বলে উল্লেখ করেন সালেসিয়ান সিস্টার্স হাউসের ইনচার্জ সিস্টার ফ্লোরেন্স মিতা দাস। তিনি বলেন, আমাদের সম্প্রদায়ের অনেকেই নার্সিং পেশায় কাজ করতে বিদেশ যাচ্ছেন। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে, বিদেশে পৌঁছানোর পর প্রশিক্ষণের প্রলোভন দেখিয়ে অনেককে প্রতারিত করা হচ্ছে। এটি পাচারের প্রাথমিক ধাপ, যা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের অ্যাসোসিয়েট ডিরেক্টর (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল ইসলাম হাসান। তিনি বলেন, অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং সাগরে প্রাণ হারাচ্ছে অনেক মানুষ। সম্মিলিত চেষ্টায় এই সঙ্কটের সমাধান করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার ব্লেইস এন্থনী গমেজ এবং স্বাগত বক্তব্য রাখেন শায়লা শারমিন। সভায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন চার্চ ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানবপাচার রোধে সচেতনতা বৃদ্ধি এবং বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কাজ করে আসছে।

একাত্তর/এসি
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
রাজধানীর ডেমরা এলাকা থেকে ভিজিট ভিসার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে মানব পাচারকারী চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।  মঙ্গলবার (১৮ অক্টোবর) ডেমরা এলাকা হতে মানবপাচারকারী...
ইউরোপ যাবার পথে লিবিয়ায় আটক ৮৩ বাংলাদেশির জীবন বাঁচাতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাদের স্বজনরা। মৃত্যু ঝুঁকি জেনেও সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিয়েছিলো এসব বাংলাদেশি। কিন্তু ঘটনাচক্রে ধরা পড়ে এখন...
শেষ রক্ষা আর হলো হলো না। র‌্যাব পরিচয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকা একটি চক্রকে র‌্যাবের হাতেই ধরা পড়তো হলো। অন্যদিকে রাজধানীতে দিনের বেলায় শ্রমজীবী থেকে রাতের বেলায় দুর্ধর্ষ...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর