সাধারণ ছুটির কোন সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২১ মার্চ ২০২১, ০৭:১৯ পিএম

রোববার সকালে কেন্দ্রীয় ঔষধাগারের ভবন উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা জানান। তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে করোনা। সংক্রমণ ২ থেকে ১০ শতাংশে উঠেছে। স্বাস্থ্য বিধি মেনে চলুন। না হলে মোবাইল কোর্টের জরিমানার মুখে পড়বেন’।

তিনি বলেন, জনগণের সহযোগিতা না পেলে করোনা সংক্রমণ কমানো সম্ভব না। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি’। মন্ত্রী হুশিয়ারি দেন, যদি কথায় কাজ না হয়, তাহলে কঠোর পথেই হাঁটবে প্রশাসন।

গেলো ফেব্রুয়ারিতে করোনায় দৈনিক মৃত্যুর গড় ছিলো ১০ এর নীচে। কিন্তু মার্চে এসেই আবারো ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনা ভাইরাস। মার্চের প্রথম তিন সপ্তাহেই করোনা কেড়ে নিয়েছে ২৬৮ জনের প্রাণ। এর মধ্যে গেলো সপ্তাহ ছিলো সবচেয়ে ভয়ঙ্কর। করোনা সংক্রমণের ৫৪তম এই সপ্তাহে মৃত্যু হয়েছে ১৪১ জনের। অর্থাৎ প্রতিদিন গড়ে ২০ জনের বেশি মানুষ মারা গেছে করোনায়।

৫৫ তম সপ্তাহর শুরুর দিন রোববার মৃত্যু হয়েছে ২২ জনের। মোট মৃত্যু ৮৬৯০। রোববার ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ২১৭২ জন। অর্থাৎ দু’দিনের ব্যবধানে দৈনিক আক্রান্তের সংখ্যা আবারো দুই হাজার ছাড়ালো।

ভাইরাসটির সংক্রমণে ঊর্ধ্বগতির জন্য মানুষের স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাকেই দায়ী করছেন দেশের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘মানুষ কোন তোয়াক্কাই করছে না পরিস্থিতিকে। মাস্ক না পরাসহ সব ধরণের স্বাস্থ্যবিধি সবখানেই উপেক্ষিত হচ্ছে। ফলে পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে’। তিনিও জানান, আপাতত স্বাস্থ্যবিধির কড়াকড়িতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে সরকার।


মহামারি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে নানা উপসর্গ নিয়ে ৩২ মাস ধরে একাত্তর টেলিভিশনের বাগেরহাটের নিজস্ব প্রতিবেদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী এখনও অসুস্থ।
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর