স্বাস্থ্য পরীক্ষার নামে নারীদের গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৫ পিএম

চাকরির জন্য স্বাস্থ্য পরীক্ষার নামে অনলাইনে গোপনে নারীদের ভিডিও ধারণ ও ফেসবুকে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব। গত দেড় বছরে এভাবে শতাধিক নারীকে জিম্মি করে  তিনি টাকা আদায় করেছেন বলে জানায় র‌্যাব।  পরে অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

র‌্যাব জানায়, ওই যুবকের নাম আল ফাহাদ (১৯)। তার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায়। তিনি তার বাবার সঙ্গে নারায়ণগঞ্জ রেলস্টেশনের পাশে ছোট একটি দোকানে ফল বিক্রি করতেন।

বুধবার রাতে রাজধানীর গুলশান থানার নর্দ্দা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ক্যামেরা, দুটি ক্যামেরার লেন্স, একটি মুঠোফোন, ছয়টি সিমকার্ড, একটি এক্সটার্নাল মেমোরি কার্ড ও ৪০৩টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।

খন্দকার আল মঈন জানান, অনলাইনে প্রতারণার শিকার কয়েক নারী সম্প্রতি র‌্যাবের কাছে অভিযোগের পর তদন্ত শুরু করা হয়। 

আরও পড়ুন: রাজধানীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণে যুবক আটক

ফাহাদ সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সাইটে দেশি-বিদেশি ও আন্তর্জাতিক সংস্থায় উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নারীদের আকৃষ্ট করতেন। আগ্রহী নারীদের কাছ থেকে ৫০০ টাকা করে নিবন্ধন ফি নিতেন। করোনাকালে ভিডিও কলে চাকরির জন্য নারীদের স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল পরীক্ষা) নেওয়ার নামে কৌশলে তাদের গোপন ভিডিও ধারণ করতেন। পরে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার ভয়ভীতি দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে দুই থেকে পাঁচ হাজার করে টাকা আদায় করতেন।

র‌্যাবের পরিচালক বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ভুয়া আইডি ব্যবহার করতেন। ফাহাদ অ্যাপসের মাধ্যমে নিজের কণ্ঠ পরিবর্তন করে নিজেই চিকিৎসক সেজে ভার্চ্যুয়াল স্বাস্থ্য পরীক্ষা করানোর নামে নারীদের গোপন ভিডিও ধারণ করতেন। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর