মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

১২ লাখ টিকা ও ১০৯ অ্যাম্বুলেন্স উপহার আনছেন নরেন্দ্র মোদি

আপডেট : ২৭ মার্চ ২০২১, ১২:৪৫ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামীকাল (২৬ মার্চ) সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবেন। 

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নরেন্দ্র মোদী ভারতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য ১২ লাখ ডোজ করোনা ভাইরাস প্রতিরোধী টিকা এবং ১০৯টি অ্যাম্বুলেন্স আনছেন। 

ঢাকা সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী। সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শহীদদের শ্রদ্ধা জানিয়ে তাঁর কর্মসূচী শুরু হবে। 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধেও শ্রদ্ধা নিবেদন করবেন নরেন্দ্র মোদী। 

সফরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মতুয়া সম্প্রদায় ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যশোরেশ্বরী মন্দির পরিদর্শন ও প্রার্থনা করবেন তিনি।

করোনা মহামারি শুরু হবার পর এটিই নরেন্দ্র মোদীর প্রথম বিদেশ সফর।

টাইনি টটস ও সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল তাদের গৌরবময় ৫০ বছর পার করছে। এ উপলক্ষে শুক্রবার রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বিশেষ আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়। বর্তমান এবং সাবেক শিক্ষার্থী ও...
টাইনি টটস্ এবং সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। 
প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করেছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী কলারোয়া সরকারি কলেজ। ‘আগামীর পথে চলো এক সাথে’ স্লোগানকে সামনে রেখে উদযাপিত হতে যাচ্ছে কলেজের সুর্বণজয়ন্তী।
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর