টাইনি টটস্ এবং সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সুবর্ণজয়ন্তী পালিত

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৯:২২ পিএম

টাইনি টটস্ এবং সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। 

শনিবার এ র‍্যালিতে স্কুলের সাবেক ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অতিথিরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে।

র‌্যালির প্রধান আকর্ষণ, ঘোড়ার গাড়ি ও সুসজ্জিত ট্রাকে চড়ে শিক্ষার্থীরা গানের সঙ্গে আনন্দ-উল্লাসে মুখরিত ছিলো। আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন স্কুলের প্রিন্সিপাল আনজুম হোসেন। তিনি স্কুলের ৫০ বছরের পথ চলায় সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ অন্যরা। 

প্রিন্সিপাল আনজুম হোসেনের মা মিসেস ফাইজি চৌধুরীর হাত ধরে এই স্কুলের যাত্রা শুরু হয়।  

তিনি শিক্ষার্থীদের বলেন, প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষা গ্রহণ করে একটি স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় অংশ নিতে হবে।

সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে আগামী ২ ফেব্রুয়ারি বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এক মিলন মেলা ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। এ আয়োজন সকাল ৭টায় শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। এতে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে অংশ নেবেন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা-কর্মকর্তা-কর্মচারী, সাবেক ছাত্রছাত্রী এবং অভিভাবকরা।

অনুষ্ঠানমালা-

১. হাজার কণ্ঠ: একতা আর সম্প্রীতির বার্তা নিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা গাইবে হাজার কণ্ঠে সমবেত সংগীত।

২. ফুড অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল: এতে ভোজন রসিকদের জন্য থাকবে মুখরোচক খাবারের নানা সম্ভার এবং শিল্পীরা পরিবেশন করবেন গান।

৩. শিশুদের কার্নিভ্যাল: স্কুলের শিশু শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ খেলাধুলার আয়োজন।

৪. ট্যালেন্ট শো: শিক্ষার্থীদের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

৫. ড্রিল শো: থাকবে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ড্রিল ডিসপ্লে।

৬. থিয়েটার: মঞ্চায়ন হবে মনোমুগ্ধকর নাটক। ১৯৭৪ সালে স্কুলটি প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরা হবে।

৭. লেজার শো: রাতে লেজার শোর মাধ্যমে স্কুলের সুবর্ণজয়ন্তীর ঐতিহ্যবাহী আয়োজনকে স্মরণীয় করা হবে।

৮. ডকুমেন্টারি: স্কুলের পথ চলার গৌরবময় অর্জন তুলে ধরা হবে এই ডকুমেন্টারিতে।

৯. লাইভ কনসার্ট: রাতের আয়োজনে আছে বিশেষ সংগীতানুষ্ঠান- গাইবেন হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান। থাকবে নেমেসিস ব্যান্ডের হাই ভোল্টেজ পরিবেশনা।

টাইনি টটস্ এবং সামারফিল্ড স্কুলের সুবর্ণজয়ন্তীর এই আয়োজন সবার অংশগ্রহণে আনন্দঘন হয়ে উঠবে এটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরবিএস
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দেশের প্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল ৫৩ বছর পর প্রথমবারের মতো আয়োজন করলো আন্তঃবিতর্ক প্রতিযোগিতা ‘MLIS Ethos 2025’।
প্রথম ডিজিটাল স্কুল হিসেবে IWS (আইডাব্লিউএস) অনলাইন কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (সিএআইই) থেকে স্বীকৃতি পেয়েছে।
ড্যান্ডিলায়নয প্রি-স্কুলের মূল লক্ষ্য শিশুদের খেলার মাধ্যমে শিক্ষা প্রদান করা। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর