এশার মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ

আপডেট : ০৫ মার্চ ২০২২, ১০:৫৮ এএম

গুলশানের সুবাস্তু টাওয়ারে নিজ বাসায় জান্নাতুল নওরিন এশা (২২) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার। শুক্রবার (৪ মার্চ) সুবাস্তু টাওয়ারের নবম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের অভিযোগ, প্রেমিকের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছেন এশা। তবে তিনি আত্মহত্যা করেছে নাকি তার মৃত্যু অন্য কোনো কারণে হয়েছে এ বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।

পুলিশ বলছে, এশার মরদেহ তারা ঝুলন্ত অবস্থায় পায়নি। পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে এশার মরদেহ পেয়েছেন। পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার যে দাবি করা হচ্ছে, সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে এশার মৃত্যুর কারণ এবং কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা করবে পুলিশ।

এশা মৃত্যুদণ্ড কার্যকর হওয়া খুলনার কুখ্যাত গড-ফাদার এরশাদ শিকদারের মেয়ে মেয়ে বলেও নিশ্চিত করেছে পুলিশ।

এ বিষয়ে শুক্রবার (৪ মার্চ) রাতে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আমরা এখনও পাইনি। এশার মৃত্যু কীভাবে হয়েছে তা আমরা এখনও নিশ্চিত না। তার মরদেহ ঝুলন্ত অবস্থায় তার বাসায় পাইনি। আমরা ঢামেক হাসপাতালের মর্গে এশার মরদেহ পেয়েছি। মরদেহের সুরতহাল হয়েছে এবং ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদনে নিশ্চিত হওয়া যাবে এশার মৃত্যু কীভাবে হয়েছে। তাই এখনই বলতে পারব না তিনি আত্মহত্যা করেছেন কিনা।

এশার মৃত্যুর কারণ কী হতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ বিষয়ে কাজ করব। যেহেতু ঘটনাটি ঘটেছে, তদন্ত করে দেখছি তার মৃত্যু কী কারণে হয়েছে।

তবে এশার মৃত্যুর জন্য তারা প্রেমিক প্লাবন ঘোষকে দায়ী করছে তার পরিবার। এ বিষয়ে এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী ও এশার মা বলেন, প্লাবন ঘোষ নাম একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এশার। গতকাল এশা প্লাবনের সঙ্গে দেখা করতে বের হয়েছিল। পরে রাতে প্লাবন এশাকে বাসার নিচে নামিয়ে দিয়ে যায়।

উল্লেখ্য, শুক্রবার ভোরে অচেতন অবস্থায় এশাকে উদ্ধার করে পরিবারের লোকজন ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


একাত্তর/এসএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর