সোনালী ব্যাংকে ধরা পড়লো ৩০৪ কোটি টাকার ৭ চেক জালিয়াতি

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১১:১৯ পিএম

সোনালী ব্যাংকের দিলকুশা করপোরেট শাখায় ৩০৪ কোটি টাকার ৭টি চেক জালিয়াতি ধরা পড়েছে। এ জালিয়াতির সঙ্গে জড়িত আজারুর রহমান ফারুক নামে এক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। বুধবার (৯ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে, মৎস অধিদপ্তরের দারিদ্র বিমোচন সমন্বিত মৎস চাষ প্রকল্পের নামে সাড়ে ৩৭ কোটি টাকার একটি চেক সোনালী ব্যাংকের দিলকুশা করপোরেট শাখায় নগদায়ন করার জন্য জমা দেয়। তবে যাচাই-বাছাই করে শাখা নিশ্চিত হয় যে, চেকটি জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। 

এছাড়া তাৎক্ষণিকভাবে মৎস অধিদপ্তরের যোগাযোগ করা হলে তারা জানায় যে, ‘অধিদপ্তর এ বিষয়ে কোন চেক ইস্যু করেননি এবং প্রকল্পটি বর্তমানে বন্ধ রয়েছে’। এতে এটা স্পষ্ট হয় এটা জালিয়াতি। পরে মতিঝিল থানায় তাকে সোপর্দ করা হয়। পুলিশ ঐ ব্যক্তির দেহ তল্লাশি করে আরও ২৬৬ কোটি ৫০ লাখ টাকার ০৬টি জাল চেক উদ্ধার করে।

এ বিষয়ে শাখা প্রধান ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান আটককৃত ও পলাতক প্রতারক চক্রের বিরুদ্ধে মতিঝিল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ দায়ের করেন। আজারুর রহমান ফারুকের বাড়ি নরসিংদীর মনোহরদী থানার সৈয়দপুর গ্রামে।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে এক দিন বেশি ছুটি দিতে যাচ্ছে সরকার। এতে করে সাপ্তাহিক ছুটিসহ এবার দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে। 
ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পাঞ্জাবের ‘লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি’ (এলপিইউ)-তে এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন, সামাজিক মাধ্যম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়া এই এক অঘোষিত...
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমের উদ্দেশ্যে একটি দীর্ঘ ও বিস্ফোরক খোলা চিঠি প্রকাশ করেছে। মঙ্গলবার প্রকাশিত এই চিঠিতে আইআরজিসি...
উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর