বিশ্বে করোনার সংক্রমণ ৪৫ কোটি ছাড়াল

আপডেট : ১০ মার্চ ২০২২, ১২:১৩ পিএম

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৫৯৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৩১ হাজার ৯৪৩ জন। এর আগে গতকাল (বুধবার) ৬ হাজার ৭৯৭ জনের মৃত্যু এবং ১৫ লাখ ৯৯ হাজার ৮৮৩ হাজার জন রোগী শনাক্ত হয়েছিল।

বৃহস্পতিবার (১০ মার্চ) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট ৪৫ কোটি ১০ লাখ ৭৬ হাজার ৮৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬০ লাখ ৪৩ হাজার ৩ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪২ হাজার ৪২৭ জন এবং মারা গেছেন ১৫৮ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৪৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৬৭৫ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ২০০ জন এবং মারা গেছেন ১ হাজার ২৬৫ জন।

জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯৭৩ জন এবং মারা গেছেন ২১৬ জন। ব্রাজিলে মারা গেছেন ৬৫২ জন এবং সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ৭৮ জন। ভারতে মারা গেছেন ১০৪ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭০২ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ১৫৯ জন এবং মৃত্যু হয়েছে ১২৩ জনের।

এ ছাড়া তুরস্কে ১৪৩ জন, ইতালিতে ১৫৬ জন, মালয়েশিয়ায় ১১৩ জন, ফ্রান্সে ১৫৫ জন, ফিলিপাইনে ১১০ জন, আর্জেন্টিনায় ৫৪ জন, ইরানে ১৭৩ জন, জাপানে ২৩২ জন, রোমানিয়ায় ৬২ জন, হাঙ্গেরিতে ৫৪ জন এবং মেক্সিকোতে ২৬৫ জন জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/এআর

রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
মরহুম শাহ সুফি হযরত মাওলানা খাজাবাবা ফরিদপুরি (রহ.) পীর সাহেব আটরশির জ্যেষ্ঠ কন্যা আনোয়ারা কোহিনুর বেগম মারা গেছেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (সচিব) নিলুফার আহমেদের মা তাজুন্নেছা আহমেদ মৃত্যুবরণ করেছেন।
নাটোর জেলার গুরুদাসপুর থানার প্রথিতযশা শিক্ষক মুকুল চন্দ্র দাম (৮৩) মারা গেছেন।
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর