অনশনের পাশাপাশি রেলভবন ঘেরাও করলো গেট কিপাররা

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৯:৩৫ পিএম

চাকরি স্থায়ী করার দাবিতে রেলভবন ঘেরাও করেছে রেলওয়ের প্রায় দুই হাজার গেট কিপার। ২০১৬ সাল থেকে রেলের পশ্চিম বিভাগে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া গেট কিপাররা গেলো ১৪ দিন ধরে কমলাপুরে অনশন করছেন।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, অস্থায়ীভাবে নিয়োগ পাওয়াদের মধ্যে বয়স ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে স্থায়ীভাবে নিয়োগ দেয়া হবে।

রেলওয়ের মান উন্নয়ন শীর্ষক প্রকল্পে ২০১৬ সালে অস্থায়ীভাবে ১,৮৮৯ জন গেইট কিপারকে নিয়োগ দেয় রেলওয়ের পশ্চিম বিভাগ।

২০১৯ সালে একনেকে এই অস্থায়ী নিয়োগ হওয়াদের চাকরি রাজস্বীকরণের উদ্যোগ নিতে বলা হয় রেলওয়ে মন্ত্রণালয়কে।

কিন্তু দুই বছরের বেশী সময় পেরিয়ে গেলেও কারও চাকরি স্থায়ী হয়নি। দীর্ঘ দিন ধরে গেট কিপারদের দায়িত্ব পালন করে আসা সেই মানুষগুলো স্থায়ী নিয়োগের দাবিতে গেলো ১৫ দিন ধরে আন্দোলন করে আসছে। রোববার (১৩ মার্চ) দুপুরে রেলভবনের সামনে তারা অবস্থান নেন।

পলিথিন বিছানো মেঝেতে আমরণ অনশনে রেলওয়ের গেট কিপাররা। পাশে কন্সট্রাকশনের ধুলোবালি উড়ছে। তার মধ্যে মধ্য বসন্তের প্রখর রৌদ্র এসে পড়ছে। অনশনে থাকা নারী গেট কিপারদের কারো কারো সঙ্গে তাদের শিশুরাও রয়েছে।

অনশনকারীর বলছেন, ১৪ দিন ধরে খোলা আকাশের নিচে অনশন চালিয়ে গেলেও এখন পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ বা সরকারের পক্ষ থেকে দাবি আদায়ের বিষয়ে যৌক্তিক আশ্বাস পাননি তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: নাপা সিরাপ বিক্রি বন্ধের কোন সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

তবে রেলমন্ত্রী বলছেন, এই আন্দোলনের কোন যুক্তি নেই। এতোদিন নিয়োগবিধি না থাকায় কাউকে স্থায়ী নিয়োগ দেয়া যায়নি। নিয়োগ প্রক্রিয়া শুরু হলে তারা অগ্রাধিকার পাবেন।

তবে যারা নিয়োগ বিধি তৈরির আশায় থেকে এরিমধ্যে চাকরির বয়স খুইয়েছেন তাদের স্থায়ীভাবে নিয়োগের কোন সুযোগ নেই বলছেন মন্ত্রী।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর