দেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হচ্ছে: সম্প্রীতি বাংলাদেশ

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০৭:৪৩ পিএম

দেশে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হচ্ছে দাবি করে ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে সম্প্রীতি বাংলাদেশ।

সংগঠনটির পক্ষ থেকে মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে শ্রেণিকক্ষে ধর্ম অবমাননার ছুতোয় গ্রেপ্তার ও জামিন নাকচ করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 

শুক্রবার (৮ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে অবিলম্বে শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের নিঃশর্ত মুক্তি দাবি, তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারকে হেনস্থা ও নওগাঁয়  শিক্ষক আমোদিনী পালকে দায়ি করে হিজাব পরার ঘটনা নিয়ে গুজব ছড়ানোর নিন্দা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রদায়িক কূপমণ্ডূকটা আমাদের তরুণ প্রজন্মকে গ্রাস করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে। 

শিক্ষক হৃদয় চন্দ্রের প্রসঙ্গে সম্প্রীতি বাংলাদেশ বলে, একজন শিক্ষক যদি ক্লাসে মুক্তভাবে কথা বলতে না পারেন, ক্লাসে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় তা খুবই দুঃখজনক। ঘটনা দেখে মনে হচ্ছে ষড়যন্ত্রমূলকভাবে বিপদের মধ্যে ফেলা হয়েছে। একজন শিক্ষককে শ্রেণিকক্ষে পাঠদানের জন্য এভাবে কারাগারে নিয়ে যাওয়ায় সমাজে অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলবে। 

বিবৃতিতে বলা হয়, একটি অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করেছেন। তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী সেই উদারনৈতিক সমাজ গঠনে মনোনিবেশ করেছেন। এই সময়ে একটি চিহ্নিত গোষ্ঠী দেশে সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে চায়।  

আরও পড়ুন: টিপ পরায় হেনস্তা: অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ

বিবৃতিতে স্বাক্ষর করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, অ্যারোমা দত্ত এমপি, শ্যামলী নাসরিন চৌধুরী, অধ্যাপক আবদুল মান্নান, বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক, অধ্যাপক ড. আতিউর রহমান, অধ্যাপক কামরুল হাসান খান, মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.), এ. কে. এম. আতিকুর রহমান, মো. নাসির উদ্দিন আহমেদ, মেজর জেনারেল জন গোমেজ (অব.), ডা. উত্তম কুমার বড়ুয়া, ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, বীর মুক্তিযোদ্ধা সি. কে দাস, রেভারেন্ড মার্টিন অধিকারী, অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, অধ্যাপক ডা. নাসিম আখতার, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, ড. অসীম সরকার, ডা. নুজহাত চৌধুরী, জয়শ্রী বন্দোপ্যাধায়, অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস, অধ্যাপক মো. জাকির হোসেন, মো. বেলাল হোসেইন, হেলাল উদ্দিন, মিহির কান্তি ঘোষাল, মোহাম্মদ আসাদুজ্জমান চৌধুরী, অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান বাবু, মো. আনিসুজ্জামান মানিক, আলী হাবিব প্রমুখ।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর