হৃদয় অপরাধী হলে গ্যালিলিও মিথ্যা: প্রতিবাদী সমাবেশে বক্তারা

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০৭:৪২ পিএম

'হৃদয় মণ্ডল অপরাধী হলে গ্যালিলিও মিথ্যা, বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলকে আটক করা হয়েছে সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্রে', সকালে রাজধানীর শাহবাগে বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের মুক্তি ও সাম্প্রদায়িক অপশক্তি প্রতিরোধে প্রতিবাদ সমাবেশে এমনটাই বলেছেন বক্তারা।

শনিবার (৯ এপ্রিল) বাংলাদেশ পথ নাটক পরিষদের আয়োজনের প্রতিবাদী সমাবেশে বক্তারা আরো বলেন, হৃদয় মন্ডলের আটক প্রমাণ করে বিজ্ঞান মিথ্যা। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত অসাম্প্রদায়িক বাংলদেশকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। 

বক্তারা বলেন, যারা ভিডিও করেছে, ছড়িয়ে দিয়েছে তাদের দ্রুত আটক করা হোক। 

এসময় সংস্কৃতিজন মামুনুর রশীদ মুক্তিযুদ্ধের সরকারে কাছে প্রশ্ন রেখে বলেন, হৃদয় মন্ডলের আটক প্রমাণ করে গ্যালিলিও মিথ্যা। এর মধ্য দিয়ে আমরা কোন রাষ্ট্র প্রতিষ্ঠা করছি? 

সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি মফিদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস প্রমুখ।

একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর