বর্ষবরণে জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: র‌্যাব ডিজি

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ০২:৪৭ পিএম

জঙ্গি হামলার বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব।

বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর রমনা বটমূলে পহেলা বৈশাখ-১৪২৯ ‘বাংলা নববর্ষ’ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, আমরা এবার আকাশ পথেও নিরাপত্তা দেবো। আকাশ পথে হেলিকপ্টারযোগে সম্ভাব্য সব স্থানে নজরদারি অব্যাহত রাখা হবে।

তিনি বলেন, মোটরসাইকেল র‌্যাবের টহল থাকবে। সাদা পোশাকে র‌্যাব গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে। ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। থাকবে স্ট্রাকিং রিজার্ভ ফোর্স। তাৎক্ষণিক যেকোনো প্রয়োজনে তাদের নামানো হবে। এছাড়া র‌্যাবের সাইবার মনিটরিং টিম সাইবারে নজরদারি করবে।

আরও পড়ুন: নকশার দুর্বলতায় ভাঙছে হাওরের ফসল রক্ষা বাঁধ

আবদুল্লাহ আল-মামুন বলেন, কন্ট্রোল রুমের মাধ্যমে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা করবে র‌্যাব। তাছাড়া র‌্যাবের স্পেশাল ফোর্স মোতায়েন থাকবে। থাকবে প্রয়োজনীয় সংখ্যক রিজার্ভ ফোর্সও।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর