১২ ইউনিটের চেষ্টায় দেড়ঘণ্টায় লালবাগের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ০২:৩২ পিএম

রাজধানীর পুরান ঢাকার লালবাগের শহীদনগরে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় দেড় ঘণ্টা ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (১৫ এপ্রিল) ১২টা ছয় মিনিটে আগুন লাগলে এটি নিয়ন্ত্রণে আসে একটা ৩৫ মিনিটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ডিউটি অফিসার রোজিনা আক্তার একাত্তরকে এ তথ্য নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পায়নি ফায়ার সার্ভিস।

তিনি জানান, শহীদনগরে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায় নিয়ন্ত্রণ কক্ষে শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ১২টা ৬ মিনিটে। ১২টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালানোর পর নিয়ন্ত্রণে আসে আগুন।

আরও পড়ুন: ভাসানচর থেকে পালাতে গিয়ে আট রোহিঙ্গা আটক

image


শুরুতে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এরপর তাদের সাথে যোগ দেয় আরো তিনটি ইউনিট।

তবে, ফায়ারসার্ভিসের পক্ষ থেকে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর