মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্র ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০৮:৫৫ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে এক ছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে আমানউল্যাপুরের জয়নারায়নপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে।

তাঁর বহিস্কারসহ আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেএলাকাবাসী। আরঅধ্যক্ষ আবু আবছারের কারণে পুরো প্রতিষ্ঠানের বদনাম হচ্ছে বলে জানিয়েছেন অন্য শিক্ষকরা।

নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্যাপুরের জয়নারায়নপুর ইসলামিয়াফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু আবছার মোহাম্মাদ মিজানুর রহমান। মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে যোগ দেন ২০২১ সালে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, প্রায় সময় মাদ্রাসার ছাত্রদের ঘরে ডেকে নির্যাতন করেন তিনি।

গত ফেব্রুয়ারি মাসেই শরীরিক নির্যাতনের শিকার মাদ্রাসারনবম শ্রেণীর ছাত্র। এরআগে নির্যাতনের শিকার হয়েছেন আরও চারজন।

এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধিদেরছত্রছায়ায় এবং ম্যানেজিং কমিটিকে ম্যানেজ করে অপকর্ম চালিয়ে যাচ্ছেন মিজানুর রহমান।

এক মিজানুরের কারণে পুরো প্রতিষ্ঠানের বদনাম হচ্ছে বলছেনঅন্যান্য শিক্ষকরা। আরঅভিযোগ নিয়ে আলোচনা চলছে জানিয়েছেন ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

অধ্যক্ষের বিরুদ্ধে এই অপকর্মের অভিযোগ উঠার পর থেকেইতিনি ছুটিতে আছেন। মুঠোফোনেবারবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।




একাত্তর/এসএ

ভয়াবহ সামাজিক সঙ্কটে রূপ নিয়েছে শিশু নির্যাতন। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে স্থানীয় শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন সংস্থা লোকাল এডুকেশন অ্যান্ড ইকনোমিক ডেভেলভমেন্ট...
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
সোনাজয়ী ক্রীড়াবিদসহ একাধিক নারী খেলোয়াড়কে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে। সম্প্রতি একটি টেলিভিশনে এক প্রতিবেদন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর