জুজুৎসু সম্পাদকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, এনএইচআরসি'র পদক্ষেপ

আপডেট : ১৬ মে ২০২৪, ০৪:৪৭ পিএম

সোনাজয়ী ক্রীড়াবিদসহ একাধিক নারী খেলোয়াড়কে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে। সম্প্রতি একটি টেলিভিশনে এক প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে নিউটনের বিরুদ্ধে অভিযোগ (সুয়োমোটো) গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)।

বৃহস্পতিবার কমিশনের উপপরিচালক এম. রবিউল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি।

অভিযোগে বলা হয়, গত ১০ মে বিভিন্ন গণমাধ্যমে ‘কুংফু-কারাতে শেখানোর বদলে কেড়ে নিতেন মেয়েদের সম্ভ্রম!’ শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ (সুয়োমোটো) গ্রহণ করেছে।

প্রতিবেদন মতে, কুংফু-কারাতে শেখানোর ছলে মেয়েদের সম্ভ্রমহানি করেছেন বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন। এতে রাজি না হলে মেয়েদের মারধর করে অনৈতিক কাজে লিপ্ত হতে বাধ্য করেছেন। এমনকি, অপ্রাপ্তবয়স্ক কিশোরীর গর্ভপাত করানোর মতো ভয়ংকর অভিযোগও পাওয়া গেছে তার বিরুদ্ধে। এসব অপকর্মের অসংখ্য প্রমাণ, আপত্তিকর ছবি এবং অডিও রেকর্ড পেয়েছে টেলিভিশনটি।

প্রতিবেদন পর্যালোচনায় জানা যায়, অ্যাসোসিয়েশনের অধিকাংশ ট্রেইনি নারী। আর এই নারী খেলোয়াড়দের সঙ্গে সখ্য গড়ে তুলতেন নিউটন। এরপর ভালো চাকরি ও বিদেশে খেলতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের মতো অপকর্ম করতেন অভিযুক্ত নিউটন। এমনকি, অনুশীলনের আগে মেয়েদের পোশাক পরিবর্তনের কক্ষে ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সোনাজয়ী ক্রীড়াবিদসহ একাধিক নারী খেলোয়াড়কে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের মতো ঘৃণিত অপরাধে জড়িত হওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জুজুৎসুর আরেক নারী খেলোয়াড়ের বিরুদ্ধে নিউটনকে সহযোগিতার অভিযোগও রয়েছে।

সুয়োমোটোতে আরও উল্লেখ রয়েছে, ক্রীড়াসহ সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ যখন বৃদ্ধি পাচ্ছে, তখন ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে নারীর সম্ভ্রমহানি, ধর্ষণ, শারীরিক নির্যাতনসহ অপ্রাপ্তবয়স্ক কিশোরীর গর্ভপাত করানোর মতো যে অভিযোগ জুজুৎসুর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে উঠেছে, তা অত্যন্ত ঘৃণিত ও মানবাধিকারের চরম লঙ্ঘন। কমিশন মনে করে, অভিযোগের বিষয়ে সঠিক তদন্তপূর্বক বিভাগীয় শাস্তির পাশাপাশি যথাযথ আইনে মামলা হওয়া আবশ্যক।

এ অবস্থায় অভিযোগের বিষয়ে জরুরি ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে কমিশনে প্রতিবেদন প্রেরণ করার জন্য সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে বলা হয়েছে। আগামী ১২ জুন ২০২৪ তারিখ প্রতিবেদনের জন্য দিন ধার্য করা হয়েছে।

এদিকে জুজুৎসুর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের একাধিক অভিযোগ ওঠার পর সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। 

এ কমিটির আহবায়ক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুলু বিলকিস বানু। বাকি দুই সদস্য হলেন– জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা এস এম কবিরুল হাসান ও উপপরিচালক সৈয়দা তাসলিমা আক্তার।

আরবিএস
ভয়াবহ সামাজিক সঙ্কটে রূপ নিয়েছে শিশু নির্যাতন। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে স্থানীয় শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন সংস্থা লোকাল এডুকেশন অ্যান্ড ইকনোমিক ডেভেলভমেন্ট...
মুক্তি পেলো মাগুরায় যৌন নির্যাতনের শিকার ৮ বছর বয়সী শিশু আছিয়াকে নিয়ে গান। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার।
‘৪৪ কোটি টাকার চিকিৎসাযন্ত্র অচল, সেবাবঞ্চিত রোগী’ শিরোনামে ঢাকা থেকে প্রকাশিত একটি সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে স্বপ্রণোদিত অভিযোগ (সুয়োমোটো) গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
রাজধানীর মিরপুরে একটি বাসায় গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ১৮ বছর। বৃহস্পতিবার রাতে ওই গৃহকর্মীকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর