ঈদের সময়ে ফিটনেসবিহীন বাস ছাড়তে দেয়া হবে না

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৬:৫৬ পিএম

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার তৎপর হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঈদের সময় মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে ফিটনেসহীন কোনো গাড়ি ছাড়তে দেয়া হবে না।

আর এই বিষয়টি নিশ্চিত করতে নগর প্রশাসন। দুটি টার্মিনালেই ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

দুয়ারে কড়া নাড়ছে ঈদ। দুই বছর পর করোনার আতঙ্কমুক্ত ঈদ। তাই গেলো দু’বছরের তুলনায় এবার অনেক বেশি সংখ্যক মানুষ আপনজনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়বেন।

সড়ক পথে ঈদ যাত্রায় প্রতি বছরই বেপরোয়া হয়ে উঠে ফিটনেসবিহীন সব বাস। যাত্রী চাহিদার সুযোগে ঢাকার অভ্যন্তরীণ রুটের ফিটনেসহীন অনেক বাসই ঝুঁকি নিয়ে দূরের পথে যাত্রা করে।

বিষয়টি বিবেচনায় নিয়ে, এবার ঈদের ছুটিতে মানুষের ঈদযাত্রায় সময় তৎপর হওয়ার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

নিজেদের মালিকানাধীন মহাখালী ও গাবতলী টার্মিনাল থেকে ঈদে যেনো ফিটনেসহীন কোন বাস ছেড়ে না যায় সেটি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত বসাতে বলেছেন উত্তরের মেয়র।

সোমবার উত্তরের নগর ভবনে শিশু ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের আলাদা অনুষ্ঠানে মেয়র বলেন, মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতির আশঙ্কা

তিনি বলেন, কারো খামখেয়ালিতে ঈদযাত্রা যেনো একটি মানুষের জন্যেও বিষাদে রূপ না নেয়; এ ব্যাপারে বাস মালিক, বিআরটিএ ও ডিএমপিকেও তৎপর হতে হবে।

মেয়র আরো বলেন, ফিটনেসবিহীন বাস চলাচলের মাধ্যমে কোনোভাবেই ঈদের খুশিকে নষ্ট করা যাবে না। যারা ঈদের খুশিতে বাড়িতে যাত্রা করবে তারা যেন লাশ না হয়ে যায়।

অনুষ্ঠানে, ঈদ পর্যন্ত ডিএনসিসির আওতাধীন ১০টি ওয়ার্ডে ১৪ হাজার শিশুর মাঝে নতুন পোশাক বিতরণের কর্মসূচিও উদ্বোধন করেন উত্তর সিটির মেয়র।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর