‘আমার মন খারাপ’ পোস্ট নিয়ে যা বললেন মন্ত্রী

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৮:২৯ পিএম

‘আমার মন খারাপ’ পোস্ট দিলে শাস্তি হবে- একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত এমন খবরকে জঘন্য মিথ্যাচার ও অপপ্রচার বলে উল্লেখ করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।

সোমবার (১৮ এপ্রিল) মন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি এ কথা জানান।

মোস্তফা জব্বার উল্লেখ করেন, গত দুদিন ধরে ফেসবুকে একটি দৈনিক পত্রিকার খবর অনুসারে ট্রল করা হচ্ছে যে ফেসবুকে ‘আমার মন খারাপ’ পোস্ট দিলে শাস্তি হবে। এ খবরটি একটি জঘন্য মিথ্যাচার ও অপপ্রচার। খসড়া নীতিমালায় এমন কোনও বাক্য নেই।

আরও পড়ুন: যাত্রী ঢাকায়, টিকেট কেন বরিশালে ?

তিনি আরও বলেন, যারা বিভ্রান্ত হচ্ছেন তাদের জন্য জানাচ্ছি যে বিটিআরসি একটি নীতিমালার প্রথম খসড়া তৈরি করেছে, যার ফলে সামাজিক যোগাযোগমাধ্যম বা ওটিটি প্ল্যাটফরমে ডিজিটাল অপরাধ প্রতিরোধ করা যায়। এটি উচ্চ আদালতের নির্দেশে করা হয়েছে। এর ওপর মতামত দিতে বলা হয়েছিল। এখন অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে। এরপর এটি আদালতে পেশ করা হবে এবং আদালত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর