সংঘর্ষের পুরোটা সময় সক্রিয় ছিলো ‘হেলমেট’ বাহিনী

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৯:২৮ পিএম

দিনভর নিউমার্কেট এলাকায় চলা সংঘর্ষের সময় সক্রিয় দেখা গেছে হেলমেট পরা কয়েকজন তরুণকে। তাদের হাতে ছিলো লাঠি, রড আর রাম দা’র মতো দেশিয় অস্ত্র।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষে শিক্ষার্থীদের সঙ্গে কোন রাজনৈতিক সংগঠনের কর্মীদের দেখা না গেলেও পুরোটা সময় সঙ্গে ছিল ‘হেলমেট’ বাহিনী।

চেষ্টা করেও তাদের নিয়ন্ত্রণে ব্যর্থ হন ঢাকা কলেজের শিক্ষকরা। স্বভাবতই প্রশ্ন উঠেছে, এই ‘হেলমেট’ বাহিনীর সদস্য কারা, কি তাদের পরিচয়।

নিউমার্কেট এলাকায় দিনভর চলা সংঘর্ষে নীলক্ষেত-আজিমপুর অংশে অবস্থান নেয় ব্যবসায়ীদের শ্রমিক-কর্মচারী পক্ষ। আর শিক্ষার্থীদের অবস্থান ছিলো ঢাকা কলেজসহ সায়েন্স ল্যাব এলাকায়।

দু’পক্ষের হাতেই ছিলো লাঠি সোটা। আর শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেয়াদের বেশিরভাগই ছিলো হেলমেট পরা। হাতে ছিলো লাঠি সোটা ও দেশিয় অস্ত্র।

সংঘর্ষের প্রায় পুরোটা সময় সক্রিয় দেখা গেছে তাদের। তাদের একজন দাবি করেছেন, নিজেদের আত্মরক্ষায় তারা হেলমেট পরেছেন।

image


দিনভর চলা এই সংঘর্ষে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব স্থানীয় কাউকে মাঠে দেখা যায়নি। পুরো সময় কাউকে নেতৃত্ব দিতেও দেখা যায়নি।

জানা গেছে, এসব শিক্ষার্থীদের বেশিরভাগই ছাত্রাবাসে থাকা ছাত্র। কলেজের শিক্ষকদের একটি দল ছাত্রদের বুঝিয়ে শুনিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে নিতে চাইলেও তাতে কোন কাজ হয়নি।

শিক্ষকদের আহবান উপেক্ষা করে, দফায় দফায় সংঘর্ষে জড়ানোর ক্ষেত্রে পরিষ্কার ইন্ধন ছিলো হেলমেট পরা সদস্যদের।

আরও পড়ুন: ঈদের চাপ সামাল দিতে প্রস্তুত পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট

দিনভর চলা এই সংঘর্ষে নীলক্ষেত থেকে আসাদগেটমুখী সড়কে কোন যানবাহন চলেনি। ফলে ধানমন্ডি কলাবাগান ও সায়েন্সল্যাবসহ আশপাশের সব সড়কে তৈরি হয় তীব্র যানজট।

ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচল করা বহু মানুষ। প্রচণ্ড গরমের মধ্যে তাদের দুর্ভোগ আরও চরমে পৌঁছায়। অনেকেই গণপরিবহণ ছেড়ে পায়ে হেঁটে গন্তব্যে রওয়ানা হোন।

একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর