তেঁতুলতলা মাঠ এখন পুলিশের সম্পত্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০৮:২৭ এএম

রাজধানীর কলাবাগান এলাকার তেঁতুলতলা মাঠেই থানা ভবন নির্মাণের ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদে আন্দোলনকারীরা বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পর তাদের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান। 

মন্ত্রী জানান, সেটি কখনোই মাঠ ছিলো না, ছিলো পরিত্যক্ত সম্পত্তি। নিয়ম মেনে সরকারি বরাদ্দ পাবার পর সেটি এখন পুলিশের সম্পত্তি। 

কলাবাগানের তেঁতুলতলা মাঠের এক পাশে চলছে থানা ভবন নির্মাণ কাজ। অন্য পাশে খেলায় ব্যস্ত শিশুরা। যদিও তাদের এই খেলাও মাঠ রক্ষার প্রতীকি প্রতিবাদ। 

মাঠটি রক্ষার আবেদন নিয়ে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন আন্দোলনে যুক্ত পরিবেশকর্মী ও বিশিষ্ট জনেরা। মন্ত্রীর সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। 

সেখান থেকে বেরিয়ে তাঁরা জানান, মাঠটি রক্ষার আবেদন জানিয়েছেন। মন্ত্রী তাঁদের বিকল্প জায়গা খুজতে বলেছেন। আর তারাও মন্ত্রীকে বিকল্প জায়গায় থানা নির্মাণ করতে বলেছেন। 

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা থানা নির্মাণের স্থানের বিষয়ে একটি বিকল্প জায়গার প্রস্তাব দিয়েছি।

এ সময় খুশি কবির বলেন, দেয়াল নির্মাণের কাজ বন্ধের বিষয়ে ডিএমপি কমিশনারকে বলবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তিনি সবপক্ষেই অনুরোধ করেছেন একটি বিকল্প জায়গা খুঁজে বের করার জন্য। 

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, তেঁতুলতলা কখনও মাঠ ছিল না, এটা পরিত্যক্ত সম্পত্তি ছিল, সেজন্য সিদ্ধান্ত হয়েছে থানা নির্মাণের। 

তিনি বলেন, কলাবাগানে থানা ভবন করা প্রয়োজন। এ জায়গা পেয়েছি। এখন যদি মেয়র অন্য একটি জায়গা দেন সেখানে মাঠ হবে। এখানে বরাদ্দ হয়ে গেছে। এটা এখন পুলিশের সম্পত্তি।

মন্ত্রী আরও বলেন, মাট রক্ষার আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করবো কি করা যায়। বিকল্প জায়গা খুঁজে পাওয়া গেলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। থানাও মানুষের জন্যই নির্মাণ হচ্ছে। 

থানা ভবন নির্মানের জন্য এরিমধ্যে অর্থ ছাড় করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখন বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। 

একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর