হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তাকে উত্যক্ত করায় গ্রেপ্তার তিন

আপডেট : ০১ মে ২০২২, ১০:৩২ এএম

নিজ কর্মস্থলে প্রকাশ্যে বহিরাগতদের ইভটিজিংয়ের শিকার হলেন ধামরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা। এ ঘটনায় মামলা দায়ের পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার তিনজনকে ধামরাই থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে ধামরাইয়ের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ধামরাইয়ের ইসলামপুর হাসপাতাল রোড এলাকার বাসিন্দা জোবায়ের হাবিব (২০), একই এলাকার মেহেদী হাসান মিরাজ (১৮) ও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন কোয়ার্টার এলাকায় বসবাসকারী ইমন ভূঁইয়া (১৮)।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে হাসপাতাল পরিদর্শনে যান ভুক্তভোগী ওই নারী কর্মকর্তা। এসময় হাসপাতালের ভেতরে অবস্থানরত তিন যুবক তাকে উদ্দেশ্য করে আপত্তিকর গান গাইতে থাকে এবং অশ্লীল মন্তব্য করে। 

এসময় ভুক্তভোগী ওই কর্মকর্তা মুঠোফোনে সেই দৃশ্য ধারণ করার চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে তারা হাসপাতালের বাইরে টিকা দেয়ার জন্য তৈরি তাঁবুর বুথে বসা অপর চার যুবকের কাছে গিয়ে বিষয়টি জানায়। 

পরে একটি মোটরসাইকেলযোগে ওই তিন যুবক হাসপাতাল চত্বর থেকে বের হয়ে গেলে তাঁবুর ভেতরে বসে থাকা বাকি চার যুবক ওই কর্মকর্তাকে দেখে নেয়ার হুমকি দেয়। পরে ভুক্তভোগী ওই নারী কর্মকর্তা তাদের পুলিশে দেয়ার কথা বললে উল্টো পুলিশকেও দেখে নেয়ার হুমকি দিয়ে সেই যুবকরা সেখান থেকে বের হয়ে যায়।

এ ঘটনার পর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। 

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, ইতোমধ্যে ভুক্তভোগীর করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদেরও দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।


একাত্তর/এসজে
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ঢাকার ধামরাইয়ে নতুন আঙ্গিকে দেশীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার গ্রুপের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে৷
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই মিললো আরেক অভিযোগ। দুই ব্যবসায়ী অংশীদারকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে...
অত্যাধুনিক অস্ত্রের ভাণ্ডার নিয়েও ইয়েমেনের আকাশে বড় চ্যালেঞ্জের মুখে সৌদি আরব। একের পর এক ড্রোন ও যুদ্ধবিমান হারিয়ে আকাশপথে বড় ধাক্কা খেয়েছে রিয়াদ।
আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে সরকারের একটি যুগান্তকারী সামাজিক সুরক্ষা পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, দেশের প্রতিটি খাতে সহায়তা দেওয়ার জন্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর