রাজধানীতে রোলার কোস্টার থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৩ মে ২০২২, ০৯:৩২ পিএম

রাজধানীর শ্যামপুর এলাকায় ইকোপার্কে রোলার কোস্টার থেকে থেকে পড়ে রাব্বী (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে) দুপুর ১টার দিকে এ দুঘটনা ঘটে।

মুমুর্ষ অবস্থায় ওই স্কুলছাত্রকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন।

রাব্বীর বাসা গেন্ডারিয়া কাঠবাগিচা এলাকায়। রাব্বী স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণিতে পড়তো। দুই ভাই এক বোনেরর মধ্যে ছোট রাব্বী।

জানা যায়, ঈদের আনন্দ করতে রাব্বীসহ একই এলাকার পাঁচজন মিলে শ্যামপুরের ইকোপার্কে ঘুরতে আসে। সেখানে রোলার কোস্টারে উঠে তারা। সেখানে চলন্ত রোলার কোস্টার থেকে হঠাৎ নিচে পড়ে গিয়ে রাব্বী গুরুতর আহত হয়। পরে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাব্বীর মৃত্যুর খবর পেয়ে তার বাবা-মা ওই হাসপাতালে এসেছেন।

রাব্বীর বাবা জনু জানান, গেন্ডারিয়া তাদের স্থানীয় বাড়ি। ঈদের আনন্দে রাব্বী কয়েকজনের সঙ্গে ঘুরতে বের হয়। পড়ে পার্কের একটি রাইডার থেকে নিচে পড়ে যায়। খবর পেয়ে হাসপাতালে এসে রাব্বীর মরদেহ দেখতে পান তারা।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।


একাত্তর/এসএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর