প্রবাসীদের নিয়ে উড়লো বিমানের তিন বিশেষ ফ্লাইট

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ০৩:৪৭ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার সকালে উড়লো লকডাউনে আটকে পড়া প্রবাসীদের নিয়ে তিনটি বিশেষ ফ্লাইট।

বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান জানান, সারাদিনে বিভিন্ন এয়ারলাইন্সের ঢাকা থেকে ১২টি বিশেষ ফ্লাইট পরিচালনার কথা রয়েছে।

সকাল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ওমান এয়ার ও এমিরেটস তিনটি ফ্লাইট পরিচালনা করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, রোববার ঢাকা থেকে রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও দুবাইয়ে বিমানের চারটি ফ্লাইট রয়েছে।

এরই মধ্যে রাত ৩টায় প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে একটি বিশেষ ফ্লাইট রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করেছে। পাশপাশি জেদ্দা থেকে একটি ও রিয়াদ থেকে দুইটিসহ মোট তিনটি ফ্লাইট রোববার ঢাকা পৌঁছাবে।

কোনো সমস্য ছাড়াই ফ্লাইটগুলো পরিচালনা করা সম্ভব হবে এমন আশা প্রকাশ করে তিনি বলেন, ২০ এপ্রিল থেকে সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট চলাচলের সিডিউল রয়েছে। তার কোনো পরিবর্তন না হলে ওইদিনই যাত্রীরা যেতে পারবেন।

বিশেষ ফ্লাইট চালুর প্রথমদিন শনিবার নির্ধারিত ১৪টি ফ্লাইটের অর্ধেকই বাতিল করা হয় বিভিন্ন কারণে। এর মধ্যে সকাল ৬টায় ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইটের ল্যান্ডিং পারমিশন পেতে দেরি হওয়ায় সেটি বাতিল হয়। আর যাত্রী কম থাকায় দুপুরে দুবাইগামী দুটি ও দাম্মামগামী একটি ফ্লাইট বাতিল করা হয়।

পরে রিয়াদগামী যাত্রীদের সন্ধ্যায় জেদ্দাগামী একটি ফ্লাইটে ও ভোররাতে রিয়াদগামী বিশেষ ফ্লাইটে দুই দফায় গন্তব্যে পাঠায় বিমান।

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর