নতুন বিয়ে করেছি, স্ত্রীর বুঝে উঠতে সময় লাগবে: রেলমন্ত্রী

আপডেট : ০৮ মে ২০২২, ০৯:০১ পিএম

আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করা তিন যাত্রীকে জরিমানা করায় কর্তব্যরত টিটিই শফিকুল ইসলামকে বরখাস্তের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে নিজের অবস্থান বদলেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

শনিবার (৭ মে) এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছিলেন, টিটিইর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ব্যাপারেও তিনি কিছু জানতেন না এবং বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করা যাত্রীরা তার আত্মীয় নয়।

পরে একাত্তর টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে আসে ট্রেনে ভ্রমণ করা তিন যাত্রী রেলমন্ত্রীর স্ত্রীর আত্মীয়। অনুসন্ধানে আরও জানা যায়, রেলমন্ত্রীর স্ত্রীর নির্দেশেই বরখাস্ত করা হয় ওই টিটিইকে।

এদিকে রোববার (৮ মে) রেলমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, ৯ মাস হয়েছে নতুন বিয়ে করেছি, স্ত্রীর আমাকে বুঝে উঠতে আরও সময় লাগবে। 

রেলমন্ত্রী বলেন, আমি ১৩ বছরের এমপি। আমার স্ত্রী তো আমার রাজনৈতিক জীবনের সঙ্গে পরিচিত নন। আমার যে আগের স্ত্রী ছিলেন, তিনি নির্বাচন করতে গিয়ে মারা গেছেন। নতুন যাকে স্ত্রী হিসেবে নিলাম, আমাকে বুঝতে তার সময় লাগবে। একদিনে তো এ জায়গায় আমি আসিনি।  

মন্ত্রী বলেন, তাকে না জানিয়ে স্ত্রীর ওই ফোন করা ঠিক হয়নি। একজন যাত্রী হলে করতে পারে। কিন্তু মন্ত্রীর বউ হিসেবে তিনি সেটি করতে পারেন না। আমার স্ত্রীর যদি রেলের ব্যাপারে কোনো অভিযোগ থাকে, তা হলে তার উচিত ছিল বিষয়টি আগে আমাকে বলা। এটিই স্বাভাবিক। এই জায়গাটাই কিছুটা ব্যত্যয় হয়েছে বলে আমার ধারণা। যে কারণে আমি মনে করি, টিটিইকে বরখাস্ত করা ঠিক হয়নি। আমরা তাই সেটি প্রত্যাহার করে নিয়েছি। 

স্ত্রীর আত্মীয়কে না চেনার বিষয়ে মন্ত্রী বলেন, মাত্র ৯ মাস হলো আমার বিয়ে হয়েছে। নতুন যে স্ত্রীকে আমি গ্রহণ করেছি, তিনি ঢাকাতেই থাকেন। তার মামাবাড়ি ও নানাবাড়ি পাবনা। আমি শুনেছি তারা আমার আত্মীয়। এটি এখন ঠিক, যেটি আমিও এখন শুনছি। এর আগে পর্যন্ত আমি জানতাম না, এরা কারা এবং আমার জানার কথাও না। গতকাল পর্যন্ত জানতাম না যে অভিযোগকারীরা আমার স্ত্রীর আত্মীয়। পরে জানতে পেরেছি। 

তিন যাত্রীকে জরিমানা করায় টিটিই বরখাস্ত হওয়ার ঘটনায় মন্ত্রীর স্ত্রী শাম্মী আকতার মনির নির্দেশনা ছিল বলে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। স্ত্রী শাম্মী আক্তার মনি টিটিইকে বরখাস্ত করার নির্দেশ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন,  আমার স্ত্রী শুধু অভিযোগ করেছেন, কাউকে সাসপেনশন করতে বলেননি। সংশ্লিষ্ট ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির মাধ্যমে পুরো ঘটনা বের হয়ে আসবে।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও টিআইবির বিবৃতির বিষয়ে মন্ত্রী বলেন,  আমার স্ত্রী যদি কোনো ধরনের ভুল করে থাকে তাতে আমার ইনভলবমেন্ট ছিল না। যেটি বলা হচ্ছে বা টার্গেট করা হচ্ছে, এটি ঠিক না।

আরও পড়ুন: রেলমন্ত্রীর ইউটার্ন! টিটিই শফিকুলের বহিস্কারাদেশ প্রত্যাহার

প্রসঙ্গত, গত ৪ মে দিবাগত রাতে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে উঠে পড়েন তিন যাত্রী। 

রেলমন্ত্রীর আত্মীয় বলে পরিচয় দেওয়ার পরও তাদের জরিমানা করেন রেলের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম।

পরে রেলমন্ত্রীর সহধর্মিণীর ফোনের পর বরখাস্ত হন সেই টিটিই।

বৃহস্পতিবার সেই ঘটনা গণমাধ্যমে এলে তীব্র সমালোচনার মুখে পড়েন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ বিষয়ে গতকাল তিনি জানিয়েছিলেন, ওই যাত্রীদের তিনি চেনেন না। তার সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।

পরে একাত্তররের অনুসন্ধানে জানা যায়, ওই তিন যাত্রী রেলমন্ত্রীর স্ত্রীর আত্মীয়।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর