রাজধানীতে বৈদ্যুতিক খুঁটি পড়ে রিকশাচালকের মৃত্যু

আপডেট : ২২ মে ২০২২, ০৭:১৩ পিএম

ঝড়ে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক খুঁটি প্রতিস্থাপনের জন্য সারানোর সময় মাথায় পড়ে রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

রোববার (২২ মে) দুপুর একটায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম আব্দুর রশিদ (৪৫)। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পঞ্চদাস গ্রামের হবিবুর রহমানের ছেলে।

রশিদ দুই সন্তানের জনক ছিলেন। তিনি বর্তমান খিলগাঁও গোড়ান এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন।

প্রতিবেশী রানা আহমেদ জানান, খিলগাঁও জোড় পুকুর মাঠ পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের পাশে ঝড়ে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক খুঁটি সরানোর সময় আব্দুর রশিদ সেখানে রিকশা চালিয়ে যাচ্ছিলেন, তখন বৈদ্যুতিক খুঁটি তার মাথায় পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল- পরে সেখান থেকে বিকেল পৌনে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা দুইজন রিকশার যাত্রী ছিলেন।

আরও পড়ুন: করোনা: ২৪ ঘণ্টায় বাড়লো সংক্রমণের হার

খিলগাঁও থানার উপ-পরিদর্শক এসআই বিজন কুমার বিশ্বাস বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক খুঁটি সরানোর সময় সেই খুঁটির আঘাতে রিকশাচালক মাথায় গুরুতর আঘাত পান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে, যোগ করেন বিজন কুমার।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর