নকল নেপ্রোক্সেন প্লাস ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

আপডেট : ২৪ মে ২০২২, ০৭:৩৩ পিএম

রাজধানীর বংশাল থানা এলাকা থেকে ২৩,৮৫০  পিস নকল নেপ্রোক্সেন প্লাস ট্যাবলেটসহ ইসলাম ড্রাগসের মালিক নাজিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিএমপি'র গোয়েন্দা বিভাগ।

সোমবার (২৩ মে ২০২২) সন্ধ্যা সাড়ে ছয়টায় বংশাল থানার মিটফোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ গণমাধ্যমকে জানান, বংশাল থানার ৫৭ মিটফোর্ড ভান্ডারি মেডিসিন মার্কেটের ইসলাম ড্রাগসের গোডাউনে নকল ঔষধ মজুত আছে এরকম তথ্যের ভিত্তিতে উক্ত গোডাউনে অভিযান পরিচালনা করে ইসলাম ড্রাগসের মালিক নাজিমুলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গোডাউন তল্লশী করে উদ্ধার করা হয় ২৩,৮৫০ পিস পিস নকল নেপ্রোক্সেন প্লাস ট্যাবলেট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি বলেন, নাজিমুল নকল ঔষধ বিক্রি করার জন্য তার  গোডাউনে মজুত রাখে।  

গ্রেপ্তার নাজিমুল ইসলামকে বংশাল থানায় রুজুকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর