কাস্টমসকে ভেতরে যেতে বাধা, গেটেই অপেক্ষা

অবশেষে বিমান কর্মচারীর কাছে মিললো আট কেজি স্বর্ণ

আপডেট : ২৬ মে ২০২২, ১০:০৭ এএম

ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টার। এই ক্যাটারিং সেন্টারে কাজ করা এক ব্যক্তির মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে, এমন তথ্য পাওয়ার পর সেখানে অভিযানে যায় ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। 

তবে বিমানের ক্যাটারিং সেন্টারে তাদের প্রবেশে বাধা দেয়া হয়। কিন্তু কাস্টমসও নাছোড়বান্দা। অবশেষে দীর্ঘ সাত ঘণ্টা পরে বিমানের ক্যাটারিং সার্ভিসের গেটের সামনে থেকেই আটক করা হয় স্বর্ণ চোরাচালানে জড়িত ব্যক্তিকে। 

বুধবার (২৫ মে) রাতে স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার মো সানোয়ারুল কবির। 

স্বর্ণ চোরাচালানে জড়িত ব্যক্তি বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারে কর্মরত মো. আব্দুল আজিজ আকন্দ। তার পরনের শার্ট, প্যান্টসহ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় প্রায় আট কেজি স্বর্ণ। 

উপ-কমিশনার মো. সানোয়ারুল কবির জানান, ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিটের কাছে তথ্য ছিলো বিমানের ক্যাটারিং সার্ভিসে কর্মরত এক ব্যক্তির মাধ্যমে স্বর্ণ পাচার হবে। 

সেই তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে বিমানের ক্যাটারিং সেন্টারে প্রবেশ করতেই বাধার মুখে পড়তে হয় তাদের। দুটি গেটের একটি দিয়েও প্রবেশ করতে দেওয়া হচ্ছিলো না কাস্টম কর্মকর্তাদের। এসময় বিমানের ক্যাটারিং সেন্টারের লোকজন নানারকম টালবাহানা শুরু করেন।

এরপর গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিমানের ক্যাটারিং সেন্টারে প্রবেশ করেন কাস্টম কর্মকর্তারা। তখন ক্যাটারিং সেন্টার থেকে জানানো হয়, আব্দুল আজিজ দুপুর ১টা ৪৯ মিনিটের দিকে অফিস থেকে বেরিয়ে গেছেন। 

সানোয়ারুল কবির আরও জানান, এরপর দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত বিমানের ক্যাটারিং অফিসের গেটের সামনে কাস্টমসের দুইজন ব্যক্তি নজরদারিতে থাকেন। অতঃপর রাত ৮টার দিকে সোনা চোরাচালানকারী আব্দুল আজিজ ক্যাটারিং অফিসের গেটের সামনে আসেন। এসময় কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করেন। 

আরও পড়ুন: হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার

এসময় আব্দুল আজিজকে তল্লাশি করে তার কাছ থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি সোনার বারের বান্ডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন প্রায় আট কেজি। উদ্ধার হওয়া এই সোনার বাজারমূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা। 

জানা যায়, এই স্বর্ণ দুবাইফেরত একটি বিমানের মাধ্যমে বাংলাদেশে আসে। এরপর আব্দুল আজিজের মাধ্যমে এই স্বর্ণ পাচার হওয়ার কথা ছিলো। 

আটক ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি আইন এবং কাস্টমস আইনে মামলা দায়ের করা হবে বলে জানান উপ-কমিশনার মো. সানোয়ারুল কবির।


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর