হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার

আপডেট : ২৫ মে ২০২২, ০৯:৪১ পিএম

রাজধানীর  ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে সুব্রত সাহা (৫২) নামে এক প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

বুধবার (২৫ মে) সকালে হোটেল ভবনের বর্ধিতাংশের দোতলার ছাদে তার লাশ পাওয়া যায়। তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, সুব্রত সাহা হোটেল ইন্টারকন্টিনেন্টালে ২০ বছর ধরে কর্মরত ছিলেন। তিনি সকাল সাড়ে ৯টার দিকে হোটেলে প্রবেশ করেন। লিফটে করে তিনি ১১ তলায় যান। এরপর থেকে তার কোনো উপস্থিতি পাওয়া যায়নি। সকাল সাড়ে ১১টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা হোটেলে প্রবেশপথের বর্ধিত অংশের দোতালার ছাদে তার নিথর দেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। পড়নে ছিল সাদা রঙের স্ট্রাইপ শার্ট ও নীল রঙের প্যান্ট। পরে হোটেল কর্তৃপক্ষ রমনা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে সিআইডির ক্রাইমসিন ইউনিট গিয়ে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। 

সুব্রত সাহা রাজধানীর হাতিরপুলে সপরিবারে থাকতেন। তার স্ত্রী ও ১ মেয়ে রয়েছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে- সে বিষয়ে পুলিশ তেমন কোনো তথ্য জানাতে পারেনি। পরিবারের সদস্যরাও তেমন কিছু জানাতে পারেননি। 

পুলিশের একটি সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই প্রকৌশলীর ১১ তলার ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। তবে তিনি নিজে লাফিয়ে পড়েছেন নাকি তাকে কেউ ধাক্কা দিয়েছে-সে বিষয়টি পুলিশ তদন্ত করছে। এ ব্যাপারে পুলিশ হোটেলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করেছে। হোটেলের বেশ কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বিকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। 


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর