মধুফলে সয়লাব রাজধানীর বাজার, বিকিকিনিও হরদম

আপডেট : ২৮ মে ২০২২, ০৩:০৪ পিএম

‘মধুমাস’ জ্যৈষ্ঠে ‘মধুফলে’ ভরপুর বাজার। আম-জাম-কাঁঠাল-কলা-লিচু-জামরুল; কি নেই বাজারে। চারদিকে রসাল ফলের মৌ মৌ গন্ধ। বিকিকিনিও হচ্ছে হরদম।

বিক্রেতারা বলছেন, তরমুজ শেষ হতে হতেই ‘পাকা আম-কাঁঠালে’ ভরে যাচ্ছে বাজার। ক্রেতারাও বলেন, শুধু জ্যৈষ্ঠই সাধ্যের মধ্যে থাকে ফলের বাজার। 

বাজারে এখন দেশি ফলের রাজত্ব। আম-জাম-কাঁঠাল-কলা-লিচু-জামরুল-তরমুজে সরগরম রাজধানীর ফল বাজার। ঝুড়িভর্তি ফল আসছে রাজধানীর বাজারগুলোতে। 

মিরপুরের ফল আড়তে গিয়ে তেমনই দৃশ্য চোখে পড়েছে। ট্রাকে ট্রাকে আসছে আম-কাঁঠাল-লিচু। তবে রাজধানীতে এখন আমে ‘রাজ’ করছে সাতক্ষীরা, লিচুতে পাবনা। 

সাতক্ষীরার গুটি আম পাইকারিতে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩৫ থেকে ৪০ টাকায়। হিমসাগর মিলছে ৫৫ থেকে ৭০ টাকায়। গোপালভোগ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। 

এ বছর লিচুর ফলন ভালো হওয়ায় দাম অন্য বছরের তুলনায় কিছুটা কম। ঈশ্বরদীর টসটসে পাকা এক হাজার লিচু পাইকারিতে বিক্রি হচ্ছে ১,২০০ থেকে ২,৮০০ টাকার মধ্যে।

বাজারে ঘ্রাণ ছড়ানো পাকা কাঁঠাল পাইকারিতে বিক্রি হচ্ছে প্রতিটি ৬০ থেকে ১০০ টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন, এবার কাঁঠালের দাম তুলনামূলক কম।

আরও পড়ুন: 'মাঙ্কিপক্স নিয়ে এখনও আতঙ্কিত হওয়ার কিছু নেই'

তবে পাইকারিতে ফলের দাম সাধ্যের মধ্যে থাকলেও রাজধানীর খুচরা বাজারে দেশি ফল বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে। তারপরেও ক্রেতারা খুশি। 

তারা বলছেন, শুধু জ্যৈষ্ঠ মাসেই দাম কম থাকায় কিনে খেতে পারেন সবাই। তাছাড়া, এই সময়ের ফলের স্বাদের সঙ্গে আর অন্য কোন ফলের তুলনাও হয় না।

এদিকে বাজারে দেশি ফলের আধিক্যে কমে গেছে বিদেশি ফল আপেল-কমলা-আঙুরের বিক্রি। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর